Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সড়কের যানজট পরিদর্শনে গিয়ে সড়ক উপদেষ্টা নিজেই যানজট

ডেস্ক সংবাদ

সড়কের অবস্থা সরেজমিনে দেখতে গিয়ে নিজেই তীব্র যানজটে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ঘণ্টাখানেক আটকে থাকার পর বাধ্য হয়ে মোটরসাইকেলে করে গন্তব্যে পৌঁছান তিনি।

ঘটনাটি ঘটে বুধবার সকালে, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়।
সকালে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনে এসে পৌঁছান উপদেষ্টা। সেখান থেকে গাড়িতে চড়ে সড়কপথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে কিছুক্ষণ যাত্রাবিরতি করেন। পরে গন্তব্যে রওনা দিলে আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় বিশাল যানজটে আটকে পড়েন তিনি।

ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও যখন গাড়ি সামান্যও নড়ছিল না, তখন উপদেষ্টা নিজেই মোটরসাইকেলে চড়ে রওনা হন। মাথায় হেলমেট পরে যখন তিনি বাইকে উঠলেন, তখন উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষ বিস্মিত হয়ে পড়েন।
পুলিশ তখন তড়িঘড়ি করে যান চলাচল সচল করার চেষ্টা শুরু করে। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন।

আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম বলেন, “সকাল সোয়া ১০টার দিকে উপদেষ্টা হোটেল উজানভাটি থেকে সরাইলের দিকে রওনা হন। কিন্তু সোহাগপুর এলাকায় যানজটে আটকা পড়লে পরে তিনি মোটরসাইকেলে যাত্রা চালিয়ে যান।”

উপদেষ্টার এই ভ্রমণের উদ্দেশ্য ছিল মহাসড়কের চলমান সংস্কারকাজ পরিদর্শন ও যানজট সমস্যা নিরসনের বিষয়ে বাস্তব চিত্র দেখা। কিন্তু বাস্তব চিত্র এতটাই ভয়াবহ যে, নিজেই সাধারণ যাত্রীর মতো ভোগান্তিতে পড়েন তিনি।

জানা গেছে, আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সকালে। হাইওয়ে পুলিশের দাবি, রাস্তার এক পাশে নির্মাণসামগ্রী ফেলে রাখা, সড়কের খানাখন্দ ও চলমান সংস্কারকাজের কারণে যানজট তৈরি হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর