Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সাইবার হামলায় হিথ্রোসহ ইউরোপের বিমানবন্দরে ভ্রমণ বিপর্যয়

ডেস্ক সংবাদ

সাইবার হামলার জেরে হিথ্রো, ব্রাসেলস ও বার্লিনসহ ইউরোপের প্রধান বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং সিস্টেম বিকল হয়ে পড়েছে। এর ফলে আজ সকালে আন্তর্জাতিক ভ্রমণ কার্যত বিপর্যস্ত হয়ে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তৃতীয় পক্ষের একটি আইটি সেবাদাতা প্রতিষ্ঠানের সিস্টেমে বড় ধরনের সাইবার হামলার কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে স্বয়ংক্রিয় চেক-ইন ও বোর্ডিং প্রযুক্তি পুরোপুরি অকার্যকর হয়ে যায়, ফলে সবকিছু হাতে লিখে পরিচালনা করতে হচ্ছে।

এই বিপর্যয়ে হাজার হাজার যাত্রী পড়েছেন চরম দুর্ভোগে। বিমানবন্দরজুড়ে দেখা দিয়েছে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, একের পর এক ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হচ্ছে। ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার ফলে তাদের ফ্লাইট সূচিতে বড় ধরনের প্রভাব পড়বে।

হিথ্রো বিমানবন্দর এক বিবৃতিতে জানায়, “এটি আমাদের নিজস্ব প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং আমাদের প্রযুক্তি সরবরাহকারীর সিস্টেম আক্রান্ত হয়েছে।” যাত্রীদের সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে অনুরোধ জানানো হয়েছে।

কী ধরনের সাইবার হামলা হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। তবে বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে এটিকে র‍্যানসমওয়্যার বা ডিডস (DDoS) আক্রমণ বলে সন্দেহ করছেন। তদন্ত এখনও চলমান।

এই ঘটনায় ফের সামনে উঠে এসেছে আন্তর্জাতিক ভ্রমণ অবকাঠামোর প্রযুক্তিগত দুর্বলতা ও সাইবার নিরাপত্তার ঝুঁকি। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

ফলে এক অনিশ্চিত ও দুর্বিষহ সপ্তাহান্ত অপেক্ষা করছে বিশ্বজুড়ে হাজারো যাত্রীর জন্য।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর