Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডস-বাংলাদেশের টি-টোয়েন্টি কাল

ডেস্ক সংবাদ

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। আজ (শুক্রবার) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে স্কট অ্যাডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলটি। ঢাকায় পৌঁছানোর পর ডাচদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

বিমানবন্দর থেকে কিছু সময় বিশ্রাম শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেটের উদ্দেশে রওনা দেয় দলটি। আগামী শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছে বাংলাদেশ।

এর আগে চলতি মাসে ভারতের বিপক্ষে নির্ধারিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল হয়ে যায়, ভারতের সরকারের অনুমতি না পাওয়ায়। ফলে দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় বিকল্প খুঁজতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির আমন্ত্রণেই বাংলাদেশ সফরে এসেছে ডাচরা।

সিলেটে পৌঁছে আজ বিশ্রামে থাকবে সফরকারী দল। আগামীকাল ও পরশু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের পরিকল্পনা রয়েছে তাদের।

এটাই নেদারল্যান্ডসের প্রথম দ্বিপক্ষীয় সফর বাংলাদেশে। এর আগে দুটি দলের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চারটিতে জয় পেয়েছে, আর একটি জিতেছে নেদারল্যান্ডস। প্রথম মুখোমুখি হয়েছিল ২০১২ সালে হেগে—সেখানে একটি করে ম্যাচ জিতেছিল উভয় দল। পরবর্তীতে ২০১৬ সালে ধর্মশালা, ২০২২ সালে হোবার্ট এবং সর্বশেষ ২০২৪ সালে কিংস্টোনে জয় পায় টাইগাররা।

তবে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত তিন ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে একটিতে, হেরেছে দুইটিতে। এর মধ্যে ২০২৩ বিশ্বকাপে ডাচদের কাছে হারের তিক্ত স্মৃতি এখনো তাজা।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর