Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট বিভাগে এক লাখের বেশি পোস্টাল ভোটের নিবন্ধন

ডেস্ক সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে সিলেট বিভাগের চার জেলার এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি ও সরকারি চাকরিজীবী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সিলেট বিভাগের চার জেলা থেকে মোট ১ লাখ ২ হাজার ৭৩৬ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৪১৬ জন।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ সংখ্যক নিবন্ধন হয়েছে সিলেট জেলায়। এ জেলা থেকে মোট ৪৫ হাজার ৫৮১ জন প্রবাসী ও সরকারি চাকরিজীবী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৩৮ হাজার ৪৭৭ জন এবং নারী ৭ হাজার ৩২৯ জন। বর্তমানে এই জেলায় ২২৫ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মৌলভীবাজার জেলায় পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ২৩ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১৮৮ জন এবং নারী ৩ হাজার ৬১০ জন। এ জেলায় অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৭০ জন।

সবচেয়ে কম নিবন্ধন হয়েছে হবিগঞ্জ জেলায়। এ জেলা থেকে মোট ১৫ হাজার ৪১০ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ১৫ জন এবং নারী ২ হাজার ৩৯৫ জন। এখানে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৬৮ জন।

অন্যদিকে, সুনামগঞ্জ জেলা থেকে নিবন্ধন করেছেন ১৮ হাজার ১৫৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৭১ জন এবং নারী ৩ হাজার ৮২ জন। এই জেলাতেও ৬৮ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী ও সরকারি চাকরিজীবীদের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে আগ্রহ বৃদ্ধি পাওয়ায় এই নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটি নির্বাচনী অংশগ্রহণের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি বলে মনে করছেন তারা।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর