Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটকেন্দ্রিক ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

ডেস্ক সংবাদ

দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হলেও এর কেন্দ্র ছিল সিলেট অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল সুনামগঞ্জের ছাতক-যা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত এবং ঢাকার প্রায় ১৮১ কিলোমিটার দূরে অবস্থিত। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২৬ কিলোমিটার নিচে।
সিলেট শহর ও আশপাশের এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। অনেক বাসিন্দা আতঙ্কে ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুপুর ১২টা ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্র ঢাকার প্রায় ১৮৭ কিলোমিটার দূরে।
উল্লেখ্য, চলতি মাসের ১০ ফেব্রুয়ারিও সিলেটে ৪ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা নিয়ে ওই অঞ্চলে উদ্বেগ তৈরি হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর