Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটসহ সারা দেশে ৭৪টি বাণিজ্যিক আদালত গঠন

ডেস্ক সংবাদ

বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার প্রথমবারের মতো ঢাকা মহানগরসহ সারা দেশে ৭৪টি বাণিজ্যিক আদালত গঠন করেছে। ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬’-এর ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব আদালত প্রতিষ্ঠা করা হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আদালতগুলোর এখতিয়ার নির্ধারণ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগরে তিনটি এবং চট্টগ্রাম মহানগরে দুটি বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে। এছাড়া গাজীপুর, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগরের জন্য একটি করে পৃথক বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। এর ফলে মহানগর পর্যায়ে মোট ১১টি বাণিজ্যিক আদালত কার্যক্রম শুরু করছে। মহানগরের আদালতের পাশাপাশি জেলা পর্যায়ের আদালত মিলিয়ে সারা দেশে মোট বাণিজ্যিক আদালতের সংখ্যা দাঁড়াল ৭৪টি।

ঢাকা মহানগরের তিনটি বাণিজ্যিক আদালতের আওতায় বিভিন্ন থানা এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। একইভাবে চট্টগ্রাম মহানগরের দুটি আদালতের অধীনে নির্দিষ্ট থানা অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম জেলার মহানগর এলাকার বাইরে পৃথক বাণিজ্যিক আদালতও নির্ধারণ করা হয়েছে।

ঢাকার বাইরে দেশের সব জেলা ও গুরুত্বপূর্ণ মহানগরে বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে। ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় আদালত গঠন করা হয়েছে।

সিলেট বিভাগে সিলেট জেলা ও মহানগরের পাশাপাশি হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুরে আদালত থাকবে।

রাজশাহী বিভাগে রাজশাহী জেলা ও মহানগর ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, নওগাঁ ও পাবনায় আদালত গঠন করা হয়েছে। রংপুর বিভাগে রংপুর জেলা ও মহানগরের পাশাপাশি লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে।

খুলনা বিভাগে খুলনা জেলা ও মহানগর ছাড়াও যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় আদালত গঠন করা হয়েছে। বরিশাল বিভাগে বরিশাল জেলা ও মহানগরের পাশাপাশি পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী ও বরগুনায় বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হয়েছে।

সরকার আশা করছে, এসব বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি আরও দ্রুত ও কার্যকর হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর