Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেটে পুলিশের ওয়াকিটকি ও প্রাইভেটকারসহ ‘সমন্বয়ক’ পরিচয়ধারীসহ দুজন আটক

ডেস্ক সংবাদ

সিলেট মহানগরীর বাইপাস রোড এলাকায় বিমানবন্দর থানা পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে একটি প্রাইভেটকার ও পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় গাড়ি থেকে একটি চাইনিজ কুড়ালও জব্দ করা হয়।
সোমবার রাতে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিটন মিয়া এবং ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির কথিত বালু-পাথর লাইনম্যান জুনায়েদ আহমদ। স্থানীয় সূত্রে জানা যায়, লিটন মিয়া নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন।
এ ঘটনায় কোম্পানীগঞ্জজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, লিটন মিয়া ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। যে প্রাইভেটকার ও ওয়াকিটকি নিয়ে তিনি আটক হয়েছেন, তা নিয়ে তাকে প্রায়ই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। অভিযোগ রয়েছে, চোরাচালানের পণ্যবাহী ট্রাক এলাকা ছাড়তে সহায়তার জন্য তিনি গাড়ি ও ওয়াকিটকি ব্যবহার করতেন।
এছাড়া কয়েকদিন আগে কোম্পানীগঞ্জ উপজেলার তিন গ্রামের সংঘর্ষের একটি মামলার চার্জশিটভুক্ত আসামিও লিটন মিয়া। ওই ঘটনায় তিনি সেনাবাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ করেছেন বলে জানা গেছে।
আটক জুনায়েদ আহমদ সম্পর্কে স্থানীয়দের বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরে ভোলাগঞ্জ এলাকায় বালু-পাথর ও সীমান্তপথে আসা চোরাই মালামাল পরিবহনকারী যানবাহন থেকে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।
তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলম। তিনি দাবি করেন, উদ্ধার হওয়া প্রাইভেটকার ও ওয়াকিটকি তাঁর। আটক লিটন মিয়া তাঁর বন্ধু এবং গাড়িতে তিনি নিজেও উপস্থিত ছিলেন। তাঁর ভাষ্য, কোম্পানীগঞ্জের পাড়ুয়া এলাকায় সম্ভাব্য সংঘর্ষের খবর পেয়ে তারা সেখানে যান। একটি দেশীয় কুড়াল উদ্ধার করে গাড়িতে রাখেন। পরে গাড়িতে গ্যাস নিতে গেলে লিটন ও জুনায়েদকে চেকপোস্টে আটক করা হয়।
লিটনের বিরুদ্ধে চোরাচালান সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তাঁর জানা নেই। তবে বন্ধু হিসেবে মাঝে মাঝে গাড়ি ব্যবহার করতেন বলে উল্লেখ করেন তিনি। জুনায়েদের ‘লাইনম্যান’ পরিচয়ের বিষয়ে এসআই কামরুল বলেন, বর্তমানে এমন কোনো পদ নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. মোবাশ্বির আলী জানান, চেকপোস্টে তল্লাশির সময় একটি প্রাইভেটকার থেকে ওয়াকিটকি ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। গাড়িতে থাকা দুজন সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের থানায় নেওয়া হয় এবং এ ঘটনায় মামলা হয়েছে।
ওয়াকিটকি ও গাড়ির মালিকানা বিষয়ে তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর