Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেটে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক সংবাদ

মোটরসাইকেল-পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে গোয়াইনঘাটের লেংগুড়া ইউনিয়নের সতি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— গোয়াইনঘাট উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের রিফাত আহমেদ কিবরিয়া ও একই গ্রামের সুফিয়ান। তারা দুজনেই গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে রিফাত ও সুফিয়ান কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল-পিকআপ ও ব্যাটারি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় আহতবস্থায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকেও মৃত ঘোষণা করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘ত্রিমুখী সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।’

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর