Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে সড়ক দুর্ঘটনায় ঝরল ৩২ প্রাণ

ডেস্ক সংবাদ

নভেম্বর মাসে সিলেট বিভাগে সড়কে ২৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৩২ জনের প্রাণহানি এবং আহত হয়েছেন ৩৪ জন।
নিহতদের মধ্যে ১৭ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভাগের চারটি জেলার মধ্যে সিলেট জেলাতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে।
নভেম্বর মাসে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত, তিনজন আহত হন। মৌলভীবাজার জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৯ জন আহত হন এবং হবিগঞ্জ জেলায় ৫টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৫ জন আহত হন।
নভেম্বরে বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৭ জন মোটরসাইকেল আরোহী, ৯ জন সিএনজি চালিত অটোরিকশাচালক, লেগুনা চালক ও যাত্রী এবং ৬ জন পথচারী রয়েছেন। এছাড়া নিহত ৩২ জনের ২৪ জনই পুরুষ, ৫ জন নারী এবং শিশু রয়েছে ৩ জন।
নিরাপদ সড়ক চাই–এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম বলেন, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ ও নিসচা সিলেটের সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে বিভাগীয় কমিটি।
এর আগে গত অক্টোবরে নিসচা সিলেট বিভাগীয় কমিটির দেওয়া তথ্যমতে, চার জেলায় ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর