Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে সুদ-ঘুষ নিয়ে বয়ান করে কী চাকরি হারালেন ইমাম?

ডেস্ক সংবাদ

গত ১৭ জানুয়ারি সিলেটের আখালিয়া এলাকার খুলিয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব, হাফেজ মাওলানা ফাহিম আহমেদ জুমার নামাজের পূর্বে তার বয়ানে সুদ-ঘুষের বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেন, “অনেক মসজিদের কমিটিতে এমন মানুষ আছে যারা সুদ-ঘুষের সাথে জড়িত,” তবে তিনি বিশেষ কোনো মসজিদ বা কমিটির নাম উল্লেখ করেননি। তার এই বক্তব্যের পর, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোবাশ্বির আলী এবং অন্যান্য সদস্যরা অসন্তুষ্ট হন।
মসজিদ কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইমাম ফাহিম আহমেদ তার দায়িত্বে অবহেলা করেছেন। বিশেষ করে, তিনি মসজিদের কমিটির সদস্যদের নিয়ে কটুক্তি করেছিলেন, যার ফলে মুসল্লীদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। কোষাধ্যক্ষ মোবাশ্বির আলী বলেন, “ইমাম সাহেব মসজিদে ঘুমিয়ে থাকতেন, সময়মতো আসতেন না এবং কমিটি নিয়ে নানা অশোভনীয় মন্তব্য করতেন।”
এই ঘটনার পর ১৮ জানুয়ারি ইমামকে জোরপূর্বক ১০ দিনের ছুটিতে পাঠানো হয়। তারপর ২৯ জানুয়ারি, ছুটি শেষে মসজিদে ফিরে ইমাম জানতে পারেন, তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়, এই পদক্ষেপটি ইমামের গাফিলতির কারণে নেওয়া হয়েছে, সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করার কারণে নয়।
মসজিদ পরিচালনা কমিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইমাম ফাহিম আহমেদ থানায় সাধারণ ডায়েরি (GD) করেছেন এবং তার সংগঠন, “শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন” এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সহসভাপতি মাওলানা মাসুম আহমেদ বলেছেন, “এটি একটি অপমানজনক ঘটনা। সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করা এক ইমামের নৈতিক দায়িত্ব ছিল, কিন্তু তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
ইমাম ফাহিম আহমেদ তার বক্তব্যে বলেন, তিনি কখনও খুলিয়াপাড়া জামে মসজিদ বা অন্য কোনো মসজিদের কমিটিকে ইঙ্গিত করেননি, তবে সুদ-ঘুষের বিরুদ্ধে সতর্ক করতে গিয়ে কমিটির কিছু সদস্যের বিরাগভাজন হন।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর