Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

স্কুলছাত্র হত্যার ঘটনায় যুক্তরাজ্য প্রবাসীসহ ৮ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

ডেস্ক সংবাদ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল মিয়া হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড এবং ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় আরও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহীন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন।

মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ১ মে বিশ্বনাথ উপজেলার চৈতননগর গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী সাইফুল আলম নজির উদ্দিনের জমি থেকে জোরপূর্বক সড়কে মাটি কাটার চেষ্টা করেন। এতে বাধা দেন জমির মালিক নজির উদ্দিন, তার ভাই মানিক মিয়া এবং ভাতিজা—শাহজালাল (রহ.) উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সুমেল মিয়া।

বাগবিতণ্ডার একপর্যায়ে সাইফুল আলম বন্দুক দিয়ে গুলি চালান। এতে ঘটনাস্থলেই নিহত হয় সুমেল। আহত হন তার বাবা ও চাচাসহ আরও চারজন।

এ ঘটনার পর সুমেলের চাচা বাদী হয়ে সাইফুল আলমকে প্রধান আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রায় চার বছর বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করে।

তাৎক্ষণিকভাবে দণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিদের নাম প্রকাশ করা হয়নি।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যে ২০১৪ সাল থেকে সৃষ্ট প্রতি পাঁচটি নতুন চাকরির চারটিতেই অভিবাসী কর্মীরা নিযুক্ত হয়েছেন বলে থিঙ্কট্যাংক ‘সেন্টার ফর সোশ্যাল জাস্টিস’ (CSJ)-এর ২৫০ পৃষ্ঠার এক চাঞ্চল্যকর গবেষণায় উঠে এসেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্যার ইয়েন ডানকান স্মিথের সংকলিত ‘স্টেট অব ডিপেন্ডেন্সি’ (State of Dependency) শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ থেকে 'পে-অ্যাজ-ইউ-আর্ন' (PAYE) কর ব্যবস্থার আওতায় ৩৭ লাখ নতুন চাকরির সৃষ্টি হয়। এর মধ্যে ২৫ লাখ বা দুই-তৃতীয়াংশের বেশি পেয়েছেন ইইউ-বহির্ভূত দেশের অভিবাসীরা, ৪ লাখ ৮ হাজার ইইউ নাগরিকরা এবং মাত্র ৭ লাখ ৩৪ হাজার চাকরি পেয়েছেন ব্রিটিশ নাগরিকরা। প্রতিবেদনে দাবি করা হয়, ২০২০ সালের করোনা মহামারী ও 'বরিস-ওয়েভ' বা শিথিল ইমিগ্রেশন চালুর পর থেকে লন্ডন ও স্কটল্যান্ডসহ অধিকাংশ অঞ্চলে ব্রিটিশদের চাকরি উল্টো কমেছে। অন্যদিকে, সরকারি ভাতার ওপর নির্ভরশীল ব্রিটিশ কর্মক্ষম মানুষের সংখ্যা ২৩ লাখ বেড়েছে এবং ভাতার পেছনে সরকারের বার্ষিক খরচ ৫০ বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পেয়েছে। রিফর্ম ইউকের অর্থবিষয়ক মুখপাত্র রবার্ট জেনরিক এই পরিসংখ্যানকে গণ-অভিবাসন নীতির চরম ব্যর্থতা বলে উল্লেখ করেছেন।
২০১৪ সাল থেকে যুক্তরাজ্যের ৮০% নতুন চাকরি পেয়েছেন অভিবাসীরা
২০১৪ সাল থেকে যুক্তরাজ্যের ৮০% নতুন চাকরি পেয়েছেন অভিবাসীরা
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

সম্পর্কিত খবর