Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটের আখড়াগলি থেকে ছয় জুয়াড়ি গ্রেপ্তার

ডেস্ক সংবাদ

সিলেট নগরীর চৌকিদেখী এলাকার আখড়াগলি থেকে ছয়জন পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর মাওলানার কলোনিতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট মহানগর পুলিশের একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসছে। এরপরই পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ওসমানীনগরের শেরপুর এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. জাবেদ আহমদ মামুন (৩১), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. সিরাজ মিয়া (৫১), সিলেট নগরীর চৌকিদেখী এলাকার খোকন আহমদের ছেলে মুনিম আহমদ রাজু (৩৫), ওসমানীনগরের কামারগাঁওয়ের ওহাব উল্লাহর ছেলে মো. কবির মিয়া (৩০), বিয়ানীবাজারের উত্তর দুবাগ গ্রামের আজিমুল আলীর ছেলে ফয়সল আহমদ (৩৫) এবং এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার আব্দুল মজিদের ছেলে মো. রিপন (৩৫)।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গ্রেপ্তার হওয়া সবাই পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে তারা মাওলানার কলোনিতে জুয়ার আসর চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়।”

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে নন-এফআইআর মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবারই আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর