Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সুনামগঞ্জ-৫ আসনে ফারুকীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক সংবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকীর সমর্থনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী এবং স্বতন্ত্র প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সমর্থনে ঘোষিত প্রাথমিক তালিকায় সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকীর নাম প্রকাশ করা হয়েছে। তিনি সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ।

নির্বাচনকে সামনে রেখে নিজের লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরে মাওলানা ফারুকী বলেন, “উন্নত, সমৃদ্ধ ও আলোকিত ছাতক–দোয়ারাবাজার গঠন এবং শিক্ষা, শান্তি ও সম্প্রীতিনির্ভর সমাজ তৈরি—এটাই আমার প্রত্যয়। এলাকার উন্নয়ন ও সৌহার্দ্য বজায় রাখতে জনগণের সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।”

আস-সালীম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও দারুস সুন্নাহ লতীফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান বলেন, আল্লামা সিরাজুল ইসলাম ফারুকীর নাম ঘোষণার পর তিনি ব্যাপক প্রশংসা পাচ্ছেন। তার মতে, ছাতক–দোয়ারাবাজারে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ফারুকীকে মানুষ ইতিবাচকভাবে দেখছে। তিনি আরও জানান, সাধারণ মানুষের সুখ–দুঃখে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকায় স্থানীয়দের মধ্যে তাঁর জনপ্রিয়তা দীর্ঘদিনের।

মাওলানা বাছিত আরও বলেন, “জনগণ বহুদিন ধরে আলোচনা করছিলেন—যোগ্য আলিম প্রার্থী হলে তাঁরা তাকে সমর্থন দেবেন। এবারের নির্বাচনে সেই সুযোগ এসেছে।”

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সুনামগঞ্জ-৫ আসনের ভোটাররা প্রার্থীদের যোগ্যতা ও কর্মপরিকল্পনা বিবেচনায় যথাযথ সিদ্ধান্ত নেবেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর