Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সৌদি আরবে পৌঁছেছেন সাড়ে ১২ লাখের বেশি হজযাত্রী

ডেস্ক সংবাদ

চলতি বছরের পবিত্র হজ পালন উপলক্ষে সৌদি আরবে ইতোমধ্যে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১২ লাখ ৫৫ হাজার ১৯৯ জন হজযাত্রী। বুধবার (২৯ মে) পর্যন্ত এ পরিসংখ্যান জানিয়েছে সৌদির পাসপোর্ট অধিদফতর—দ্য জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস। খবর সৌদি গেজেটের।

প্রাপ্ত তথ্যমতে, এই হজযাত্রীদের মধ্যে সর্বাধিক এসেছেন বিমানপথে—১১ লাখ ৮৬ হাজার ৮১০ জন। স্থলপথে এসেছেন ৬৩ হাজার ৩০১ জন এবং সাগরপথে সৌদি পৌঁছেছেন ৫ হাজার ৮৮ জন হজযাত্রী।

পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, হজযাত্রীদের প্রবেশ প্রক্রিয়া যাতে আরও দ্রুত ও সহজ হয়, সে লক্ষ্যে তারা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবং কাজ করছে।

এদিকে, সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজ, ওমরাহ এবং ভ্রমণ উপলক্ষে সৌদি রাজপরিবারের অতিথিদের দ্বিতীয় ব্যাচ সৌদিতে পৌঁছেছে। এই দলে বিশ্বের ৭৬টি দেশ থেকে আগত ১ হাজার ৫৩ জন পুরুষ ও নারী হজযাত্রী রয়েছেন।

এ বছর সৌদি আরবে ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর, হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৪ জুন থেকে। আরাফাতের দিন নির্ধারণ করা হয়েছে ৫ জুন এবং ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন।

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৭৪ হাজার ২৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এখনও অপেক্ষমাণ আছেন আরও ১২ হাজার ৭৫২ জন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি যাবেন, যার মধ্যে ৫ হাজার ২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

Print
Email

সর্বশেষ সংবাদ

tv3-bangla-1-74
লিডসের দাঙ্গা নিয়ে মিথ্যা অভিযোগ: মুসলিম কাউন্সিলর মতিন আলীর কাছে জিবি নিউজ উপস্থাপকের ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ প্রদান
লিডসের দাঙ্গা নিয়ে মিথ্যা অভিযোগ: মুসলিম কাউন্সিলর মতিন আলীর কাছে জিবি নিউজ উপস্থাপকের ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ প্রদান
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?

সম্পর্কিত খবর