Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা

ডেস্ক সংবাদ

প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানিতে সৌদি আরবের রাষ্ট্রদূতকে স্বামী দাবি করেছেন মডেল মেঘনা আলম। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে তাকে ঢাকার একটি আদালতে হাজির করা হলে তিনি নিজেই এ দাবি করেন।

ধানমন্ডি থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র বিদেশি কূটনীতিকদের প্রেমের ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এবং এই মামলার আসামিরা সেই চক্রের সদস্য।

তিনি আরও বলেন, আসামিরা সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ‘হানি ট্র্যাপে’ ফেলার চেষ্টা করেন এবং তার কাছ থেকে ৫ মিলিয়ন ডলার দাবি করেন বলেও অভিযোগ উঠেছে।

আদালত যখন জানতে চান আসামিপক্ষের কোনো আইনজীবী আছেন কি না, তখন মেঘনা আলম জানান, তার পক্ষে কোনো আইনজীবী নেই। এরপর আদালতের অনুমতি নিয়ে তিনি বলেন, “আমার নাম মেঘনা, মেঘলা নয়। সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি কোনো অপরাধ করিনি। ঈসা বলছেন, আমি নাকি তার সন্তান নষ্ট করেছি—এটা সম্পূর্ণ মিথ্যা। আমি শুধু তাকে অনুরোধ করেছি যেন এসব মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করেন।”

মেঘনা দাবি করেন, এসব বিষয় নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেও কথা বলেছেন। তিনি অভিযোগ করেন, কোনো আইনি সহায়তা না দিয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে মামলার আরেক আসামি দেওয়ান সমির আদালতে বলেন, “আমাকে মেঘনার বয়ফ্রেন্ড বলা হচ্ছে, যা সত্য নয়। আমি একজন সাধারণ প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধা। এই মামলার কিছুই আমি জানি না।”

সব শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মেঘনা আলম ও দেওয়ান সমিরকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। একইসঙ্গে দেওয়ান সমিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত কক্ষ ত্যাগ করার সময় মেঘনা আবারও বলেন, “আমার একমাত্র সম্পর্ক ঈসার সঙ্গে, আর কারও সঙ্গে নয়। আমি ন্যায়বিচার চাই।”

উল্লেখ্য, গত ৯ এপ্রিল মেঘনা আলমকে ডিটেনশন আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর