Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সৌন্দর্যের নতুন সংজ্ঞা, বিয়ের পিঁড়িতে বসে প্রশংসায় ইনফ্লুয়েন্সার

ডেস্ক সংবাদ

একটা সময় নারীর কালো-ঘন চুল নিয়ে কবি সাহিত্যিকেরা কতই না কবিতা-উক্তি লিখে গেছেন। বলা হয়, নারীদের সবচেয়ে সমৃদ্ধশালী অলংকার চুল। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ রীতিমতো পাল্টে দিলো সৌন্দর্যের সংজ্ঞা! চুল ছাড়াও ফুটে উঠতে পারে নারীর সৌন্দর্য, তা দেখিয়ে দিলেন ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান মেকআপ আর্টিস্ট নীহার সচদেভা।
ইনস্টাগ্রামে ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত নীহার। তার রয়েছে অসংখ্য অনুসারী সংখ্যা। তার দেখানো ফ্যাশন সেন্সের ওপর ভক্ত নেটিজেনরা।
এবার নিজের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নীহার। আদতে, ছবিগুলো তার বিয়ের। আর সাধারণের মতো নজরকাড়া পোশাক-গহনা পরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। আর তা দেখেই নীহারের সৌন্দর্যের প্রশংসা করেন তার অনুরাগীরা।
নীহার পরনে ছিল ভারী কাজের লেহেঙ্গা। শরীর জুড়ে কুন্দনের গহনা, মাথার ওপর থেকে বুক পর্যন্ত ভেল ঝুলছে— এমনই সাজে বিয়ের মণ্ডপে প্রবেশ করেন নীহার। সেখান থেকে চোখ আটকে যায় তার টিকলিতে। চুল ছাড়া কোনো মাথায় টিকলিটি যেন আলাদা সৌন্দর্য এনে দিয়েছে! খুব উচ্ছ্বাসের সঙ্গে বরকে নিয়ে বিয়ের আনন্দে মেতে ওঠেন নীহার।
আর সেই মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নীহারের রূপে মুগ্ধ নেটিজেনরা; সঙ্গে তার এমন সাহসীকতার তারিফের পাশাপাশি সম্মানও জানান তারা।
মূলত অ্যালোপেশিয়া রোগে আক্রান্ত নীহার। জন্মের মাত্র ছয়মাস বয়সে বিরল এই অসুখ ধরা পড়ে তার। তাই চিকিৎসা হাতে নিলেও আলোর মুখ দেখেনি। প্রথমে তার মাথার এক অংশ থেকে চুল পড়া শুরু হয়। ধীরে ধীরে পুরো মাথায় ছেয়ে যায়।
এরপরও এসব কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি নীহারের। ফ্যাশন ইনফ্লুয়েন্সিং চালিয়েছেন নিজের গতিতেই। সাহস করে সেই মাথাতেই পরলেন টিকলি, বসলেন বিয়ের পিঁড়িতে। এবার জীবনের নতুন অধ্যায়ের পদাপর্ণে শুভকামনা জানাতে ব্যস্ত নীহারের অনুরাগীরা।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যে ২০১৪ সাল থেকে সৃষ্ট প্রতি পাঁচটি নতুন চাকরির চারটিতেই অভিবাসী কর্মীরা নিযুক্ত হয়েছেন বলে থিঙ্কট্যাংক ‘সেন্টার ফর সোশ্যাল জাস্টিস’ (CSJ)-এর ২৫০ পৃষ্ঠার এক চাঞ্চল্যকর গবেষণায় উঠে এসেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্যার ইয়েন ডানকান স্মিথের সংকলিত ‘স্টেট অব ডিপেন্ডেন্সি’ (State of Dependency) শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ থেকে 'পে-অ্যাজ-ইউ-আর্ন' (PAYE) কর ব্যবস্থার আওতায় ৩৭ লাখ নতুন চাকরির সৃষ্টি হয়। এর মধ্যে ২৫ লাখ বা দুই-তৃতীয়াংশের বেশি পেয়েছেন ইইউ-বহির্ভূত দেশের অভিবাসীরা, ৪ লাখ ৮ হাজার ইইউ নাগরিকরা এবং মাত্র ৭ লাখ ৩৪ হাজার চাকরি পেয়েছেন ব্রিটিশ নাগরিকরা। প্রতিবেদনে দাবি করা হয়, ২০২০ সালের করোনা মহামারী ও 'বরিস-ওয়েভ' বা শিথিল ইমিগ্রেশন চালুর পর থেকে লন্ডন ও স্কটল্যান্ডসহ অধিকাংশ অঞ্চলে ব্রিটিশদের চাকরি উল্টো কমেছে। অন্যদিকে, সরকারি ভাতার ওপর নির্ভরশীল ব্রিটিশ কর্মক্ষম মানুষের সংখ্যা ২৩ লাখ বেড়েছে এবং ভাতার পেছনে সরকারের বার্ষিক খরচ ৫০ বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পেয়েছে। রিফর্ম ইউকের অর্থবিষয়ক মুখপাত্র রবার্ট জেনরিক এই পরিসংখ্যানকে গণ-অভিবাসন নীতির চরম ব্যর্থতা বলে উল্লেখ করেছেন।
২০১৪ সাল থেকে যুক্তরাজ্যের ৮০% নতুন চাকরি পেয়েছেন অভিবাসীরা
২০১৪ সাল থেকে যুক্তরাজ্যের ৮০% নতুন চাকরি পেয়েছেন অভিবাসীরা
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

সম্পর্কিত খবর