Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

স্ত্রীর আচরণে যুক্তরাজ্য প্রবাসী স্বামীর হয়রানির অভিযোগ

ডেস্ক সংবাদ

স্ত্রীর অনৈতিক ও উচ্ছৃঙ্খল আচরণের কারণে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তি হয়রানির শিকার হচ্ছেন—এমন অভিযোগ উঠেছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী শাহিদ উদ্দিন কোরেশীর মামা সালাহ উদ্দিন শাহিন। তিনি জানান, শাহিদ উদ্দিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ উত্তরগাঁও গ্রামের শেখ উদ্দিন কোরেশীর পুত্র। ২০২৪ সালে তাঁর বিয়ে হয় মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোকামপাড়া ফতেহপুর গ্রামের মহরী এম এ জলিল বাবুর মেয়ে তাহমিনা বেগম সুমনার সঙ্গে।

সালাহ উদ্দিন শাহিন জানান, গত ৬ আগস্ট শাহিদ উদ্দিন তাঁর স্ত্রীকে নিয়ে যুক্তরাজ্যে যান। সেখানে যাওয়ার পর থেকেই তাহমিনার আচরণে পরিবর্তন দেখা দেয়। তিনি স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করতে থাকেন এবং প্রায় সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকতেন। এতে পরিবারে সন্দেহের সৃষ্টি হয়।

পরবর্তীতে জানা যায়, বিয়ের আগে তাহমিনার অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, যা গোপন রেখে তার পরিবার জোর করে প্রবাসী শাহিদ উদ্দিনের সঙ্গে বিয়ে দেন। অভিযোগে বলা হয়, উমরাহ হজে গিয়েও স্ত্রী তাহমিনার আচরণে কোনো পরিবর্তন আসেনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর তাহমিনা বেগম যুক্তরাজ্যে পুলিশকে ফোন করে জানান যে তিনি স্বামীর বাসায় আর থাকতে চান না। এরপর পুলিশ তাঁকে বাসা থেকে নিয়ে যায়। তখন তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। একই সঙ্গে তিনি পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ আনেন, যা শাহিদ উদ্দিনের বিরুদ্ধে আইনি জটিলতা সৃষ্টি করেছে।

এ ঘটনায় আর্থিক ও মানসিক ক্ষতির শিকার শাহিদ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে তাহমিনা বেগম ও তাঁর প্ররোচনাদাতাদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর