Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস

ডেস্ক সংবাদ

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস আয়োজন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে ঢাকা–পাবনা মহাসড়কে বসে এক ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ এ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠার আট বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস হয়নি। এখনও ভাড়া করা ভবনে চরম অসুবিধার মধ্যে চলছে শিক্ষা কার্যক্রম। তাদের দাবি, সাত দফায় সংশোধনের মাধ্যমে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প বাজেট কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনা হলেও তা এখনো একনেক সভার এজেন্ডায় ওঠেনি। ফলে প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া ঝুলে আছে।

আন্দোলনকারীদের ভাষ্য, “বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমন অবহেলা অবিচার ছাড়া কিছু নয়। আমরা শুধু আশ্বাসই পেয়ে এসেছি, কাজের কাজ কিছুই হয়নি। এবার অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

তারা আরও বলেন, একনেক সভার সদস্যরা প্রকল্প অনুমোদনে একমত হলেও উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শনের কথা বলেন। তিনি সেই অনুযায়ী প্রতিবেদনও জমা দেন, কিন্তু তারপরও একাধিক একনেক সভা পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি আলোচনায় আসেনি।

প্রতীকী ক্লাসে অংশ নিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের রায়হান ও জাকারিয়া, এবং অর্থনীতি বিভাগের সুজানা প্রমুখ।

এদিকে, মহাসড়কে এ কর্মসূচির কারণে পাবনার সঙ্গে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়াসহ উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ এক ঘণ্টার জন্য বন্ধ হয়ে পড়ে। পরে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যে ২০১৪ সাল থেকে সৃষ্ট প্রতি পাঁচটি নতুন চাকরির চারটিতেই অভিবাসী কর্মীরা নিযুক্ত হয়েছেন বলে থিঙ্কট্যাংক ‘সেন্টার ফর সোশ্যাল জাস্টিস’ (CSJ)-এর ২৫০ পৃষ্ঠার এক চাঞ্চল্যকর গবেষণায় উঠে এসেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্যার ইয়েন ডানকান স্মিথের সংকলিত ‘স্টেট অব ডিপেন্ডেন্সি’ (State of Dependency) শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ থেকে 'পে-অ্যাজ-ইউ-আর্ন' (PAYE) কর ব্যবস্থার আওতায় ৩৭ লাখ নতুন চাকরির সৃষ্টি হয়। এর মধ্যে ২৫ লাখ বা দুই-তৃতীয়াংশের বেশি পেয়েছেন ইইউ-বহির্ভূত দেশের অভিবাসীরা, ৪ লাখ ৮ হাজার ইইউ নাগরিকরা এবং মাত্র ৭ লাখ ৩৪ হাজার চাকরি পেয়েছেন ব্রিটিশ নাগরিকরা। প্রতিবেদনে দাবি করা হয়, ২০২০ সালের করোনা মহামারী ও 'বরিস-ওয়েভ' বা শিথিল ইমিগ্রেশন চালুর পর থেকে লন্ডন ও স্কটল্যান্ডসহ অধিকাংশ অঞ্চলে ব্রিটিশদের চাকরি উল্টো কমেছে। অন্যদিকে, সরকারি ভাতার ওপর নির্ভরশীল ব্রিটিশ কর্মক্ষম মানুষের সংখ্যা ২৩ লাখ বেড়েছে এবং ভাতার পেছনে সরকারের বার্ষিক খরচ ৫০ বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পেয়েছে। রিফর্ম ইউকের অর্থবিষয়ক মুখপাত্র রবার্ট জেনরিক এই পরিসংখ্যানকে গণ-অভিবাসন নীতির চরম ব্যর্থতা বলে উল্লেখ করেছেন।
২০১৪ সাল থেকে যুক্তরাজ্যের ৮০% নতুন চাকরি পেয়েছেন অভিবাসীরা
২০১৪ সাল থেকে যুক্তরাজ্যের ৮০% নতুন চাকরি পেয়েছেন অভিবাসীরা
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

সম্পর্কিত খবর