Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হজযাত্রী বহনকারী বিমান বিধ্বস্তের খবর গুজব

ডেস্ক সংবাদ

মৌরিতানিয়া থেকে সৌদি আরবগামী হজযাত্রীবাহী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে মৌরিতানিয়ান এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৭ মে) এই গুজব ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওই বিমানে থাকা ২১০ জন হজযাত্রী সবাই নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন এবং কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

ভুয়া খবরে বলা হয়েছিল, বিমানের সঙ্গে রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেটি সাগরে বিধ্বস্ত হয়। এমনকি একটি ভিডিওতেও আতঙ্কিত যাত্রীদের চিৎকার ও “আল্লাহু আকবার” ধ্বনি শোনা যায়। তবে পরে ভিডিওটি ভুয়া বলে প্রমাণিত হয়।

এ বিষয়ে মৌরিতানিয়ান এয়ারলাইন্স সতর্ক করে বলেছে, ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে এবং তারা গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কাছে সত্যতা যাচাই করে খবর প্রচারের আহ্বান জানানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর