Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হাদির স্টাইলে সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

ডেস্ক সংবাদ

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম এমদাদুল হক মিলন (৪৫)। এ ঘটনায় দেবা (৪৩) নামে আরও একজন আহত হয়েছেন।

এমদাদুল হক মিলন একটি অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন এবং আড়ংঘাটা প্রেসক্লাবের সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মিলন শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘটনাস্থলে থাকা দেবা নামের আরও একজন গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শাহজাহান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর