Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে মদনে যুবক গ্রেপ্তার

ডেস্ক সংবাদ

নেত্রকোণার মদন উপজেলায় হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে ফাহাদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার মদন বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার বিকেলে তাকে নেত্রকোণা আদালতে হাজির করা হয়।

ফাহাদ উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের সম্রাটের ছেলে। তারা পরিবারসহ দীর্ঘদিন ধরে মদন বাজার এলাকায় বসবাস করে আসছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহাদ “বঙ্গ টাইমস” নামে একটি ফেসবুক আইডি পরিচালনা করতেন। তিনি নিজেকে ওই আইডির সম্পাদক হিসেবে পরিচয় দিতেন এবং বিভিন্ন সময় সাংবাদিক নিয়োগ সংক্রান্ত পোস্টও দিতেন।

সম্প্রতি ওই ফেসবুক আইডি থেকে হিন্দু ধর্মের এক দেবতার ছবি বাথরুমে ফেলতে এবং তাতে হারপিক ঢেলে ভিডিও প্রকাশের ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মঙ্গলবার মদন থানার এসআই আব্দুল্লাহ আল রাহিদ বাদী হয়ে ফাহাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, “ধর্ম অবমাননার অভিযোগে ফাহাদ নামে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর