Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হোটেল থেকে জায়নামাজ চুরি, আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী

ডেস্ক সংবাদ

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দুরেফিশান সেলিম এবার অভিনয় নয়, বরং এক খোলামেলা স্বীকারোক্তির জন্য আলোচনায় এসেছেন। সম্প্রতি এক টকশোতে অতিথি হয়ে এসে তিনি জানিয়েছেন, একবার তিনি একটি বিলাসবহুল হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলেন।

দুরেফিশান বলেন, “আমি একবার এক হোটেল থেকে জায়নামাজ নিয়ে এসেছিলাম। ওটা এত সুন্দর আর নরম ছিল যে নিজেকে আটকাতে পারিনি।”

তার এই অকপট মন্তব্যে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। অনুষ্ঠানে থাকা অভিনেতা মিকাল জুলফিকার অবাক হয়ে জিজ্ঞেস করেন, “চুরি করতে আপনার লজ্জা লাগেনি?”

জবাবে দুরেফিশান হেসে বলেন, “আমি ভেবেছিলাম, এতে আল্লাহ রাগ করবেন না, কারণ আমি তো নামাজের জন্যই এটি ব্যবহার করব।”

এ কথার পর মিকাল রসিকতা করে বলেন, “তাহলে মসজিদের বাইরে যারা জুতা চুরি করেন, তাদেরও কি ক্ষমা করা উচিত?” এই মন্তব্যে পুরো স্টুডিওতে হাসির রোল পড়ে যায়।

অনুষ্ঠানের সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক নেটিজেন দুরেফিশানের রসবোধ ও সরল স্বীকারোক্তির প্রশংসা করেছেন, আবার কেউ কেউ এ ঘটনাকে মজার ছলে সমালোচনাও করছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর