Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

২০১৪ সাল থেকে যুক্তরাজ্যের ৮০% নতুন চাকরি পেয়েছেন অভিবাসীরা

যুক্তরাজ্যে ২০১৪ সাল থেকে সৃষ্ট প্রতি পাঁচটি নতুন চাকরির চারটিতেই অভিবাসী কর্মীরা নিযুক্ত হয়েছেন বলে থিঙ্কট্যাংক ‘সেন্টার ফর সোশ্যাল জাস্টিস’ (CSJ)-এর ২৫০ পৃষ্ঠার এক চাঞ্চল্যকর গবেষণায় উঠে এসেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্যার ইয়েন ডানকান স্মিথের সংকলিত ‘স্টেট অব ডিপেন্ডেন্সি’ (State of Dependency) শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ থেকে 'পে-অ্যাজ-ইউ-আর্ন' (PAYE) কর ব্যবস্থার আওতায় ৩৭ লাখ নতুন চাকরির সৃষ্টি হয়। এর মধ্যে ২৫ লাখ বা দুই-তৃতীয়াংশের বেশি পেয়েছেন ইইউ-বহির্ভূত দেশের অভিবাসীরা, ৪ লাখ ৮ হাজার ইইউ নাগরিকরা এবং মাত্র ৭ লাখ ৩৪ হাজার চাকরি পেয়েছেন ব্রিটিশ নাগরিকরা। প্রতিবেদনে দাবি করা হয়, ২০২০ সালের করোনা মহামারী ও 'বরিস-ওয়েভ' বা শিথিল ইমিগ্রেশন চালুর পর থেকে লন্ডন ও স্কটল্যান্ডসহ অধিকাংশ অঞ্চলে ব্রিটিশদের চাকরি উল্টো কমেছে। অন্যদিকে, সরকারি ভাতার ওপর নির্ভরশীল ব্রিটিশ কর্মক্ষম মানুষের সংখ্যা ২৩ লাখ বেড়েছে এবং ভাতার পেছনে সরকারের বার্ষিক খরচ ৫০ বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পেয়েছে। রিফর্ম ইউকের অর্থবিষয়ক মুখপাত্র রবার্ট জেনরিক এই পরিসংখ্যানকে গণ-অভিবাসন নীতির চরম ব্যর্থতা বলে উল্লেখ করেছেন।
ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে ২০১৪ সাল থেকে সৃষ্ট প্রতি পাঁচটি নতুন চাকরির চারটিতেই অভিবাসী কর্মীরা নিযুক্ত হয়েছেন বলে থিঙ্কট্যাংক ‘সেন্টার ফর সোশ্যাল জাস্টিস’ (CSJ)-এর ২৫০ পৃষ্ঠার এক চাঞ্চল্যকর গবেষণায় উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্যার ইয়েন ডানকান স্মিথের সংকলিত ‘স্টেট অব ডিপেন্ডেন্সি’ (State of Dependency) শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ থেকে ‘পে-অ্যাজ-ইউ-আর্ন’ (PAYE) কর ব্যবস্থার আওতায় ৩৭ লাখ নতুন চাকরির সৃষ্টি হয়। এর মধ্যে ২৫ লাখ বা দুই-তৃতীয়াংশের বেশি পেয়েছেন ইইউ-বহির্ভূত দেশের অভিবাসীরা, ৪ লাখ ৮ হাজার ইইউ নাগরিকরা এবং মাত্র ৭ লাখ ৩৪ হাজার চাকরি পেয়েছেন ব্রিটিশ নাগরিকরা। প্রতিবেদনে দাবি করা হয়, ২০২০ সালের করোনা মহামারী ও ‘বরিস-ওয়েভ’ বা শিথিল ইমিগ্রেশন চালুর পর থেকে লন্ডন ও স্কটল্যান্ডসহ অধিকাংশ অঞ্চলে ব্রিটিশদের চাকরি উল্টো কমেছে। অন্যদিকে, সরকারি ভাতার ওপর নির্ভরশীল ব্রিটিশ কর্মক্ষম মানুষের সংখ্যা ২৩ লাখ বেড়েছে এবং ভাতার পেছনে সরকারের বার্ষিক খরচ ৫০ বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পেয়েছে। রিফর্ম ইউকের অর্থবিষয়ক মুখপাত্র রবার্ট জেনরিক এই পরিসংখ্যানকে গণ-অভিবাসন নীতির চরম ব্যর্থতা বলে উল্লেখ করেছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ

সম্পর্কিত খবর