Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি চিত্র সাংবাদিক শহিদুল আলম

ডেস্ক সংবাদ

বিশিষ্ট বাংলাদেশি ফটোগ্রাফার, লেখক ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। ফিলিস্তিনের গাজা অভিমুখে আন্তর্জাতিক মানবিক সহায়তা মিশনের অংশ হিসেবে যাত্রার সময় তিনি ইসরায়েলি সেনাদের হাতে আটক হন। শহিদুল আলমসহ ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীকে বহনকারী জাহাজ “দ্য কনশেনস”-এ এই হামলা চালানো হয়।

আটকের আগে বুধবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন: “আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে এই দেশ। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য।”

আন্তর্জাতিক মানবিক সহায়তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবি নিয়ে গাজার অবরুদ্ধ জনগণের জন্য রওনা হয়েছিল ফ্রিডম ফ্লোটিলা জাহাজবহর। এই বহরটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (TMTG)-এর যৌথ উদ্যোগে পরিচালিত হয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপকূলের কাছে পৌঁছানোর পর ইসরায়েলি সেনারা বহরটির ওপর হামলা চালায় এবং জাহাজসহ আরোহীদের জোরপূর্বক একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়। হামলায় শহিদুল আলমসহ সব আরোহীকে আটক করা হয়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া বার্তায় জানায়, “আইনি নৌ অবরোধ লঙ্ঘন করে যুদ্ধক্ষেত্রে প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন। খুব শিগগিরই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।”

শহিদুল আলমের আটকের ঘটনায় বাংলাদেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংগঠনগুলো এবং সাধারণ মানুষ তাকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

শহিদুল আলম আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন সুপরিচিত ফটোজার্নালিস্ট ও মানবাধিকারকর্মী। এর আগেও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গাজায় মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে বিশ্বব্যাপী বিবেকবান মানুষের আহ্বানে সাড়া দিয়ে তিনি এ মিশনে অংশ নিয়েছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর