Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

রাতে সাপ হয়ে কামড়াতে চান স্ত্রী, জেলা প্রশাসনের দ্বারে স্বামী!

ডেস্ক সংবাদ

রূপকথা নয়, বাস্তব জীবনের এক বিস্ময়কর অভিযোগে হইচই পড়ে গেছে ভারতের উত্তর প্রদেশে। সীতাপুর জেলার মাহমুদাবাদের লোধসা গ্রামের এক ব্যক্তি দাবি করেছেন— তার স্ত্রী রাতে সাপের রূপ ধারণ করে তাকে কামড়াতে চান!

ঘটনাটি সামনে আসে জেলার ‘সমাধান দিবস’ উপলক্ষে আয়োজিত প্রশাসনিক এক সভায়। সাধারণত এই অনুষ্ঠানে নাগরিকরা বিদ্যুৎ, রেশন কার্ড, সড়ক কিংবা পানির মতো জনদুর্ভোগের অভিযোগ নিয়ে আসেন। কিন্তু মেরাজ নামের ওই ব্যক্তি হাজির হয়ে একেবারে ভিন্ন মাত্রার অভিযোগ করে বসেন।

প্রশাসনের সামনে মেরাজ বলেন, “স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপ হয়ে যান। তারপর আমাকে তাড়া করে কামড়াতে চান। একবার কামড়ও দিয়েছেন। প্রতিদিন রাতেই আমার পেছনে লাগেন!”

মেরাজের কথায় উপস্থিত কর্মকর্তারা প্রথমে হতবাক হয়ে পড়েন। পরে তিনি লিখিত অভিযোগও জমা দেন। ঘটনা জানাজানি হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় রসিকতার ঝড়। কেউ বলছেন, “স্ত্রী বোধহয় নাগিন! নাগমণির খোঁজ করতে হবে।” আরেকজন মন্তব্য করেন, “তুমিও কোবরা হয়ে যাও, তাহলে যুদ্ধটা জমে যাবে!”

তবে প্রশাসন বিষয়টিকে তাচ্ছিল্য করেনি। জেলা প্রশাসক এ অভিযোগকে মানসিক হয়রানির সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখে স্থানীয় সাব-ডিভিশন ম্যাজিস্ট্রেট (এসডিএম) ও পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রশাসনের এক কর্মকর্তা জানান, “অভিযোগটি অস্বাভাবিক হলেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয় থাকতে পারে।”

এদিকে স্থানীয়দের একাংশ বলছে, হয়তো মেরাজ কোনো মানসিক ভ্রান্তিতে ভুগছেন অথবা পারিবারিক বিরোধ থেকে এমন অভিযোগ করছেন। পুরো ঘটনার তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে প্রশাসন।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর