Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কক্সবাজার সফরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ডেস্ক সংবাদ

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজার সফরে রয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তিনি। তার সফর সঙ্গী হিসেবে আরও দুই ব্যক্তি ছিলেন—কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া, যদিও তাদের পরিচয় জানা যায়নি।

বিমানবন্দর থেকে সরাসরি শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে গিয়ে তারা স্পিডবোটে মহেশখালীর উদ্দেশে রওনা হন। মহেশখালীতে পৌঁছে পিটার হাস পরিদর্শন করেন হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির যৌথভাবে নির্মিত ‘এক্সিলারেট হোপ হসপিটাল’। সেখানে হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে স্বাগত জানান।

মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্লাহ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে এটি তার দ্বিতীয় মহেশখালী সফর। ধারণা করা হচ্ছে, এলএনজি টার্মিনাল ও সংশ্লিষ্ট প্রকল্পগুলো পরিদর্শনের উদ্দেশ্যেই এই সফর।

সম্প্রতি কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে তার একটি ‘গোপন বৈঠক’ হয়েছে—এমন গুঞ্জন শোনা গেলেও সেটির সত্যতা পাওয়া যায়নি। তবে মাত্র ২৮ দিনের ব্যবধানে তার ফের কক্সবাজার সফর নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

পিটার হাসের সফরকে কেন্দ্র করে কক্সবাজারে ছিল কড়া নিরাপত্তা। বিমানবন্দর থেকে মহেশখালীর বিভিন্ন এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল দৃশ্যমান। জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করতে পারেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর