Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা ও শমিতকে ছাড়াই বাংলাদেশের দল ঘোষণা

ডেস্ক সংবাদ

নেপালের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চোটের কারণে দলে রাখা হয়নি ইংল্যান্ডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীকে। একই সঙ্গে ক্লাব ব্যস্ততার কারণে নেই শমিত সোমও।

গত ২৯ আগস্ট বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন হামজা। ফলে লেস্টার সিটি তাকে বাংলাদেশে খেলার অনুমতি দেয়নি। অপরদিকে, শমিত ক্লাবের ব্যস্ত সূচির কারণে নেপাল সফর থেকে বাদ পড়েছেন।

এশিয়ান বাছাইপর্বে খেলা কয়েকজন খেলোয়াড়কে রাখা হয়েছে অনূর্ধ্ব-২৩ দলে। তাদের মধ্যে রয়েছেন: মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরসালিন, মজিবর রহমান ও জাহিদ হাসান।

তবে দলে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সাল। জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর।

ম্যাচ সূচি:

  • প্রথম ম্যাচ: ৬ সেপ্টেম্বর

  • দ্বিতীয় ম্যাচ: ৯ সেপ্টেম্বর

  • ভেন্যু: দশরথ স্টেডিয়াম, কাঠমান্ডু

  • ফিফা র‍্যাঙ্কিং: নেপাল (১৭৬তম), বাংলাদেশ (১৮৪তম)

বাংলাদেশের স্কোয়াড

গোলরক্ষক:
সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন।

ডিফেন্ডার:
মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন।

মিডফিল্ডার:
মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম।

ফরোয়ার্ড:
আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর