Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কনসার্টে স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

ডেস্ক সংবাদ

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় একটি কনসার্ট চলাকালে রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগানের গুলি ছোঁড়ে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের একজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিইসি কনভেনশন সেন্টারের সামনে হোন্ডা আয়োজিত কনসার্টে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টে ব্যান্ডদল আর্টসেল পরিবেশনা করছিল। কয়েকটি গান পরিবেশনের পর হঠাৎ করেই পারফরম্যান্স থেমে যায়। ঠিক সেই সময় কিছু যুবক ‘জয় বাংলা’ ও রাজনৈতিক স্লোগান দিতে শুরু করলে অন্য একটি দল প্রতিবাদ জানায়। এতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুর।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও আট রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা। তিনি বলেন, “উশৃঙ্খল আচরণে যুক্ত কিছু তরুণ ভাঙচুর করলে পুলিশ বাধ্য হয়ে ব্যবস্থা নেয়।”

গুলিবিদ্ধদের মধ্যে একজনের নাম মো. শরিফ (২৩), যিনি খুলশি থানার ডেবারপাড় এলাকার বাসিন্দা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানিয়েছেন, শরিফ বর্তমানে ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

খুলশি থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।

এদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাজনৈতিক স্লোগান নিয়েই সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পর থেকে জিইসি মোড় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর