Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিবগঞ্জে গায়ে হলুদের রাতেই কনের মৃত্যু, শোকের ছায়া

ডেস্ক সংবাদ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামে গায়ে হলুদের রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৌমিতা খাতুন (২৫) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

মৌমিতা ছিলেন কিচক ইউনিয়নের হরিপুর চলনাকাঁথী ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক গাজীউর রহমানের বড় মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার বিয়ে ঠিক হয়েছিল আগামী সোমবার (১৩ অক্টোবর)। সে অনুযায়ী আয়োজন চলছিল, ছিল গায়ে হলুদের প্রস্তুতিও। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, পরিবারের সদস্যরা সেদিন বিয়ের কেনাকাটার জন্য বগুড়া শহরে ছিলেন। সেখানেই মৌমিতা হঠাৎ স্ট্রোক করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মানসিক চাপ অথবা শারীরিক অসুস্থতা থেকে এই দুর্ঘটনা ঘটে।

মৌমিতার অপ্রত্যাশিত মৃত্যুতে পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। বিয়ে বাড়ির আলোকসজ্জা মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। আত্মীয়স্বজন, সহপাঠী ও স্থানীয়রা সবাই এই সংবাদে হতবাক ও শোকাহত।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর