Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

কুকুরের খাঁচায় জীবন্ত কবর দেওয়া হয়েছিল ১১ মাসের শিশুকে; ২৪ ঘণ্টা পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার

ডেস্ক সংবাদ

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় জীবন্ত কবর দেওয়া অবস্থায় ১১ মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। লেক্সিংটন কাউন্টির এই লোমহর্ষক ঘটনায় শিশুটির বাবা ২৫ বছর বয়সী মাইকেল কোমারকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় শেরিফ দপ্তরের তথ্যানুযায়ী, গত সোমবার কোয়াহ শার্প (Koah Sharpe) নামের ওই শিশুটিকে তার বাবার কাছে রেখে যাওয়ার পর থেকেই দুজন নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে বেটসবার্গ-লিসভিল এলাকার একটি পরিত্যক্ত শেড বা গুদামঘর থেকে মাইকেল কোমারকে আটক করা হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। জরুরি তল্লাশি অভিযানের এক পর্যায়ে কোমারের বাবার বাড়ির কাছে সদ্য খোঁড়া আলগা মাটির স্তূপ উদ্ধারকারী দলের নজরে আসে।

সেখানে মাটি খুঁড়তে শুরু করলে ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ শোনা যায়। লেক্সিংটন কাউন্টির শেরিফ জে কুন জানান, একটি তোয়ালেতে মোড়ানো অবস্থায় কুকুরের খাঁচার ভেতরে শিশুটিকে মাটিচাপা দেওয়া হয়েছিল। তোয়ালের ভাঁজে তৈরি হওয়া সামান্য বাতাসের (এয়ার পকেট) কারণেই শিশুটি দীর্ঘ ২৪ ঘণ্টা মাটির নিচে থেকেও প্রাণে বেঁচে যায়।

মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে সে সুস্থ হয়ে উঠছে। গ্রেপ্তারকৃত বাবা মাইকেল কোমারের বিরুদ্ধে চুরি ও গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে এবং শিশুটিকে হত্যার চেষ্টাসহ অন্যান্য গুরুতর অভিযোগ যুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Print
Email

সর্বশেষ সংবাদ

অক্টোবর ২০২৬: পূর্ব লন্ডনের যে বারায় সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয়েছে

বোমাতঙ্কে স্কটল্যান্ডের বহু স্কুল খালি, পুলিশ বলছে 'ভুয়া হুমকি'

বোমাতঙ্কে স্কটল্যান্ডের বহু স্কুল খালি, পুলিশ বলছে ‘ভুয়া হুমকি’
মরক্কোর হোটেলে দুই ব্রিটিশ পর্যটকের রহস্যজনক মৃত্যু; আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও দুই অতিথি
মরক্কোর হোটেলে দুই ব্রিটিশ পর্যটকের রহস্যজনক মৃত্যু; আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও দুই অতিথি
মরক্কোর হোটেলে দুই ব্রিটিশ পর্যটকের রহস্যজনক মৃত্যু; আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও দুই অতিথি
কুকুরের খাঁচায় জীবন্ত কবর দেওয়া হয়েছিল ১১ মাসের শিশুকে; ২৪ ঘণ্টা পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার
কুকুরের খাঁচায় জীবন্ত কবর দেওয়া হয়েছিল ১১ মাসের শিশুকে; ২৪ ঘণ্টা পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার
কুকুরের খাঁচায় জীবন্ত কবর দেওয়া হয়েছিল ১১ মাসের শিশুকে; ২৪ ঘণ্টা পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার
৩ কোটি ৩০ লাখ পাউন্ডের গহনা ডাকাতিতে সহায়তা: ইউরোপের মোস্ট ওয়ান্টেড তালিকায় সার্বিয়ান নারী

আয়ারল্যান্ডে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন; নিক্ষেপ করা হলো দুধের কার্টন

সম্পর্কিত খবর