Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ক্যাশ মেশিনে প্রতারণা করে জালিয়াতি, ৩ প্রবাসীর জেল

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারকারী বয়স্ক ও অসহায় গ্রাহকদের লক্ষ্য করে এটিএম বুথ থেকে অভিনব কায়দায় ৪০ হাজার পাউন্ড চুরির অপরাধে তিন রোমানিয়ান নাগরিককে মোট ১৩ বছরেরও বেশি মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন ৪০ বছর বয়সী ইওনুত মাতেই, ৪৫ বছর বয়সী ভাসিলে চিউবোতারু এবং ৫১ বছর বয়সী রামোনেল মানদাচে।

গত ১৯ অক্টোবর লিভারপুল ক্রাউন কোর্ট অপরাধীদের সাজা ঘোষণা করেন। পুলিশ তদন্তে দেখা যায়, চোরের দলটি হ্যালিফ্যাক্স ও লয়েডস ব্যাংকের ভেতরে ক্যাশ মেশিন ব্যবহারের সময় বয়স্ক গ্রাহকদের টার্গেট করত। চক্রান্তের অংশ হিসেবে একজন সদস্য দূরে দাঁড়িয়ে পিন নম্বর দেখে নিত, অন্যজন মাটিতে টাকার নোট ফেলে গ্রাহকের মনোযোগ সরাতো এবং সুযোগ বুঝে গ্রাহকের আসল এটিএম কার্ড পরিবর্তন করে অন্য নকল কার্ড বসিয়ে দিত। এরপর মুহূর্তের মধ্যে ব্যাংকের টাকা তুলে চম্পট দিত। ৪ লাখ পাউন্ডেরও বেশি চুরির ঘটনায় তদন্ত চালিয়ে চেশায়ার পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিচারক এই চক্রের অপরাধকে মারাত্মক ও পরিকল্পিত আখ্যা দিয়ে এ ধরনের প্রতারণা এড়াতে ক্যাশ মেশিন ব্যবহারের সময় পিন গোপন রাখা ও অপরিচিতদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

আরও এক বছর বাড়ছে না এনএইচএস প্রেসক্রিপশনের খরচ

বেকারত্ব দূর করার ১২০ কোটি পাউন্ডের কর্মসূচি লক্ষ্য অর্জনে ব্যর্থ

বাজেটে ন্যূনতম মজুরি বৃদ্ধি ও শুল্ক ছাড়ের বড় ঘোষণা আসছে

ব্রেক্সিট মন্তব্য নিয়ে দলের ভেতর চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

পথচারীদের জন্য উন্মুক্ত হলো লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিট

কেয়ারারদের জন্য বাতিল হচ্ছে বিতর্কিত জরিমানা ও ভাতা কাটার নিয়ম

সম্পর্কিত খবর