Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

খাগড়াছড়ি থমথমে, ‘নতুন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি’

ডেস্ক সংবাদ

খাগড়াছড়ি জেলায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলার সদর উপজেলা ও গুইমারায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনও বহাল রয়েছে। পুলিশ জানায়, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে রয়েছে।

চট্টগ্রাম ও ঢাকার সঙ্গে যুক্ত দুই সড়কে অবরোধ শিথিল হলেও জেলার ভেতরের সড়কগুলোতে টানা চতুর্থ দিন চলেছে অবরোধ কর্মসূচি। এতে যান চলাচল বন্ধ থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে আছেন। যদিও ঢাকা থেকে আসা নৈশ কোচ নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছেছে এবং সীমিত আকারে বাস, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।

জেলা শান্ত রাখতে সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী টহল জোরদার করেছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছেন।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর মারমা কিশোরীর ধর্ষণের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। ওই ঘটনার পর সন্দেহভাজন এক যুবককে সেনাবাহিনীর সহায়তায় আটক করেছে পুলিশ, যিনি বর্তমানে রিমান্ডে আছেন।

গুইমারায় সহিংসতায় গুলিতে নিহত তিন পাহাড়ির মরদেহ সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালে গত দু’দিনে প্রায় ৩০ জন আহত চিকিৎসা নিয়েছেন।

পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “উদ্ভূত পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে এবং আজ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর