Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

ডেস্ক সংবাদ

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরির তিন দিনের মাথায় জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের খোয়া যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের এই দ্রুত ও কার্যকর তৎপরতায় চুরি হওয়া মালামাল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ওই পর্যটক। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে ইতিবাচক আলোচনার পাশাপাশি দেশ-বিদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে নানা মত প্রকাশ করছেন নেটিজেনরা।

গত বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কাটার সময় ভুয়া রেল কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে নিজের ব্যাগ রেখে বুথে যান জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই ব্যক্তিকে আর খুঁজে পাননি। ব্যাগে তার ল্যাপটপ ও মূল্যবান ক্যামেরা ছিল। এ ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।

বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা শেষে রোববার রাতে নাটোর শহরের কাফুরিয়াপট্টি এলাকার একটি বাড়ি থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। নাটোর সদর থানার ওসি মনসুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন জানান, উদ্ধারকৃত ল্যাপটপটি ওই পর্যটকের বলে নিশ্চিত হওয়া গেছে এবং তাকে বিষয়টি জানানো হলে তিনি দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে বাংলাদেশ পুলিশের দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছেন। নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, উন্নত বিশ্বে চুরি বা অপরাধ ঘটে না—এমন ধারণা ভুল। ইউরোপ-আমেরিকার বিভিন্ন শহরেও অহরহ চুরি, ছিনতাই ও সহিংসতার ঘটনা ঘটে থাকে। সেই তুলনায় বাংলাদেশে তিন দিনের মধ্যে একজন বিদেশি পর্যটকের চুরি যাওয়া জিনিস উদ্ধার করা পুলিশ বিভাগের দক্ষতা ও আন্তরিকতার এক অনন্য দৃষ্টান্ত।

Print
Email

সর্বশেষ সংবাদ

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

ক্ষমতায় এলে ৫ বছরের জন্য রাজনৈতিক আশ্রয় বন্ধের ঘোষণা দিতে যাচ্ছেন নাইজেল ফারাজ

ব্রিটেনে নতুন ‘আমেরিকান কোভিড’ ও ফ্লুর প্রকোপ: স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি সতর্কতা

ভুয়া সমকামী সাজিয়ে রাজনৈতিক আশ্রয়ের জালিয়াতি: পূর্ব লন্ডনে বাংলাদেশি সাজ্জাদ গ্রেপ্তার

অবৈধ দ্রুতগতির ই-বাইক বন্ধে কঠোর ডেলিভারু: রাইডারদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত

সম্পর্কিত খবর