Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা

ডেস্ক সংবাদ

শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা করছে জাপান। দেশটির সরকারি ও ব্যবসায়িক প্রতিনিধিরা বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে আয়োজিত “বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস” শীর্ষক এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।” তিনি এদিনকে অত্যন্ত রোমাঞ্চকর ও অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে বলেন, “এটি কেবল চাকরির সুযোগ নয়, বরং জাপানকে জানারও দরজা খুলে দেবে বাংলাদেশের মানুষের জন্য।”

অনুষ্ঠানে দুইটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “বাংলাদেশ ১৮ কোটির বেশি জনসংখ্যার দেশ, যার অর্ধেকের বয়স ২৭ বছরের নিচে। সরকারের দায়িত্ব হলো এই তরুণদের জন্য কর্মসংস্থানের পথ খুলে দেওয়া।”

জাপানের শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায় সংস্থার প্রতিনিধি পরিচালক মিতসুরু মাতসুশিতা বলেন, “বাংলাদেশি কর্মীদের প্রতি জাপানি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে এবং এটি অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।”

এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, “আমরা বাংলাদেশকে দক্ষ ও তরুণ কর্মীদের একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছি। তারা উভয় দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।” তিনি জানান, আগামী পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন।

ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের পরিচালিত একটি প্রশিক্ষণ স্কুল প্রতি বছর দেড় হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়, এবং ভবিষ্যতে এই সংখ্যা তিন হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

জেইটিসিও’র চেয়ারম্যান হিরোআকি ইয়াগি বলেন, “বাংলাদেশি কর্মীদের জাপানে কাজের ব্যাপক সম্ভাবনা রয়েছে, তবে ভাষাশিক্ষক স্বল্পতা একটি বড় চ্যালেঞ্জ।”

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, “জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশি কর্মীদের সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে। এটি উভয় দেশের জন্যই ইতিবাচক দিক।”

সেমিনারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী জানান, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিক ঘাটতি এক কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। তিনি বলেন, “এই বিশাল সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আরও দক্ষ কর্মী জাপানে পাঠাতে পারে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর