Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

হার্ভার্ডের সঙ্গে সব সরকারি চুক্তি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন

ডেস্ক সংবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকা সব ফেডারেল আর্থিক চুক্তি বাতিলের প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা, যার বরাত দিয়ে এএফপি ও আল জাজিরা পৃথক প্রতিবেদনে তথ্য দিয়েছে।

সূত্র জানায়, প্রশাসনের পক্ষ থেকে ফেডারেল সরকারের অধীন সব সংস্থাকে চিঠি পাঠানো হচ্ছে, যাতে হার্ভার্ডের সঙ্গে তাদের কোনো অর্থনৈতিক সম্পর্ক থাকলে তা খতিয়ে দেখে বাতিলযোগ্য কিনা নির্ধারণ করা হয়।

ট্রাম্প প্রশাসনের দাবি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এখনো শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় জাতিগত বৈষম্য বজায় রেখেছে এবং ইহুদিবিদ্বেষী ঘটনাগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়নি। এসব কারণেই প্রতিষ্ঠানটি ‘উদ্বেগজনকভাবে উদাসীন’ বলে দাবি করা হচ্ছে।

এই পদক্ষেপের ফলে হার্ভার্ডের প্রায় ১০০ মিলিয়ন ডলারের সরকারি অনুদান ও চুক্তি ঝুঁকিতে পড়বে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি চেষ্টার অংশ।

বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলন, বৈচিত্র্য-ভিত্তিক ভর্তি নীতিমালা এবং বামপন্থী মতাদর্শের বিরুদ্ধে অবস্থান থেকেই হার্ভার্ডকে লক্ষ্যবস্তু করেছে ট্রাম্প প্রশাসন। এটি মার্কিন উচ্চশিক্ষা ব্যবস্থায় এক নজিরবিহীন চাপ হিসেবে দেখা হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর