Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ডেস্ক সংবাদ

সিলেটের ওসমানীনগরে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার সকাল পৌঁনে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ১৯ মাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, প্রাইভেটকারের ড্রাইভার নারায়ণগঞ্জ রূপগঞ্জের মুগদাপাড়া এলাকার সোহেল ভূইয়া (৪০), প্রাইভেটকারের যাত্রী ঢাকার ডেমরা থানার আশুলিয়া এলাকার জাহিদ হাসানের স্ত্রী সায়মা আক্তার ইতি বেগম (৩৫), জাহিদ হাসানের ছেলে আয়ান (৭) ও একই এলাকার শরিফ মালুমের স্ত্রী শামীমা (৪০)। আরেকজনের নাম পাওয়া যায়নি।
গুরুতর আহতরা হলেন, জাহিদ হাসান ও তার অপর ছেলে। ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল পৌনে ৮টার দিকে ওসমানীনগর উপজেলার উনিশ মাইল নামক স্থানে তমা কোম্পানির সামনে সিলেট-ঢাকা মহাসড়কে ঢাকা গামী ট্রাক (ঝিনাইদহ-ট ১১-০৮৫৭) বিপরীত দিক থেকে আসা সিলেট গামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ২৯-৬৮৩০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক সোহেল ও যাত্রী আয়ানের মৃত্যু হয়। প্রাইভেটকারের অন্য যাত্রীদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসক ইতি ও শামীমাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২জন। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলার প্রস্তুতি চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর