Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিশ্বনাথে একদিনে স্বামী-স্ত্রীর মৃত্যু

ডেস্ক সংবাদ

বিশ্বনাথে একদিনে স্বামী-স্ত্রীর মৃত্যুও ঘটনা ঘটেছে। মরহুম হাজী জমসিদ আলী (১০৫) এবং তার স্ত্রী হাওয়ারুন নেছা (৮০)-এর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার সকালে পৌর শহরের ইলামেরগাঁও (আটঘর) গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে হাওয়ারুন নেছা মৃত্যু বরণ করেন। তার জানাযার নামাজের সময় ১১টায় নির্ধারণ করা হয়, কিন্তু ঠিক তার আগে ঘটে এক অনাকাঙ্খিত ঘটনা।
জানাযার নামাজের আগে, হাজী জমসিদ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসার পর বাড়িতে ফিরে আসেন। স্ত্রীর জানাযা নামাজের ঠিক ১০-১৫ মিনিট আগে হাজী জমসিদ আলীও মৃত্যুবরণ করেন।
এদিকে, হাওয়ারুন নেছার জানাযার নামাজ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হলেও, হাজী জমসিদ আলীর জানাযা নামাজ রোববার বাদ আসর অনুষ্ঠিত হয়।
মরহুম দম্পতির পুত্র আব্দুল আজিজ জানান, ‘আম্মার মৃত্যু ঘটনার পর, আব্বা এক ঘণ্টার মধ্যে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা শেষে বাড়িতে ফিরে, আম্মার জানাযা নামাজের কিছুক্ষণ আগে আব্বাও মারা যান। এক সাথে আমাদের বাবা-মায়ের মৃত্যুর ঘটনা আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক।’
মরহুম দম্পতির রেখে যাওয়া সন্তানরা ৬ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজনের মধ্যে শোকের মাতম চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর