Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিচারকের দায়িত্বে ইলিয়াস কাঞ্চন-বাঁধন

বিচারকের দায়িত্বে ইলিয়াস কাঞ্চন-বাঁধন রাজপথে সোচ্চার দুই তারকা। একজন সড়ক আন্দোলন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে অন্যজন বৈষম্যবিরোধী আন্দোলনে ভয়কে জয় করে রাজপথে নেমেছিলেন। এবার জুরিবোর্ডের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন
ডেস্ক সংবাদ

বিচারকের দায়িত্বে ইলিয়াস কাঞ্চন-বাঁধন

রাজপথে সোচ্চার দুই তারকা। একজন সড়ক আন্দোলন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে অন্যজন বৈষম্যবিরোধী আন্দোলনে ভয়কে জয় করে রাজপথে নেমেছিলেন। এবার জুরিবোর্ডের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও আজমেরী হক বাঁধন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে এই দায়িত্ব পালন করবেন তারা।
আগামী ১১ জানুয়ারি থেকে ৯ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ৭৫ দেশের প্রায় ২৫০টি সিনেমা। সেখানে দেখা যাবে তাদের।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন।
এ বিষয়ে তিনি বলেন, ‘এর আগেও একবার এই উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর তারা অনুরোধ জানালেও আমি সময় করতে পারিনি। এ বছর আবারও এই দায়িত্ব নিতে হচ্ছে। এই দায়িত্ব সঠিকভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করব।’
অভিনেত্রী আজমেরী হক বাঁধন থাকছেন ওমেন ফিল্মমেকার বিভাগে দায়িত্বে। বাঁধন জানালেন, ‘অনেক বছর ধরে ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে। এ উৎসবে জুরি হিসেবে অংশ নেয়া আমার জন্য সম্মানের, অনেক আনন্দের।’
এছাড়াও এই বিভাগে জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য আছেন- নরওয়ের চলচ্চিত্র পরিবেশক এজ হোফার্ট, চীনের চিত্রনাট্যকার ও পরিচালক ঝ্যাং ইউডি, মঙ্গোলিয়ার অভিনেত্রী মুনগুনজুল আমগালানবাতার এবং ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ড্রাগন মিলিনকোভিচ।
জুরির দায়িত্বে আরও থাকছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশের অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চীনের মেই পো রেইনবো ফং এবং ইরানি অভিনেত্রী হুদা মোগাদ্দাম মানিশ।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর