Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিমান ভ্রমণের জন্য শারীরিকভাবে প্রস্তুত নন খালেদা জিয়া

ডেস্ক সংবাদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি। এ কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া সম্ভব হয়নি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা আছে। তবে বিদেশ যাত্রা সম্পূর্ণভাবে নির্ভর করছে তাঁর শারীরিক সক্ষমতা এবং দীর্ঘ সময়ের বিমানযাত্রা সহ্য করার অবস্থার ওপর।

মেডিকেল বোর্ড–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসজনিত নানা জটিলতা একবার নিয়ন্ত্রণে এলেও আবারো বেড়ে যাচ্ছে। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দেখা গেছে—কিডনির সমস্যার কারণে কমে যাওয়া হিমোগ্লোবিন কিছুটা বেড়েছে, কিডনির কার্যকারিতায় সামান্য উন্নতি হয়েছে এবং ফুসফুসের অবস্থাও কিছুটা ভালো হয়েছে। তবুও তাঁর অবস্থা এখনো ঝুঁকিমুক্ত নয়।

এই পরিস্থিতিতে তাঁর বিদেশ যাত্রার তারিখ একাধিকবার পরিবর্তন করা হয়েছে। প্রথমে ৫ ডিসেম্বর ভোরে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও তা পরিবর্তন করে ৭ ডিসেম্বর করা হয়। এরপর সেই সিদ্ধান্তও বদলে নতুন সম্ভাব্য তারিখ হিসেবে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে এটিও চূড়ান্ত নয়।

চিকিৎসা–সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে বিদেশ যাত্রার পরিকল্পনা দুই দিন পিছিয়ে ৯ ডিসেম্বর করা হয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপর। সর্বশেষ তথ্যে তাঁর অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া এখনও বিমান ভ্রমণের উপযোগী নন বলেই তাঁকে বিদেশে নিতে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, “বিদেশে নেওয়ার সব প্রস্তুতি আমাদের আছে। যখনই মেডিকেল বোর্ড নিশ্চিত হবে যে তাঁকে নিরাপদে স্থানান্তর করা সম্ভব—তখনই তাঁকে নেওয়া হবে।”

তিনি আরও জানান, নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে না এলেও একই সময় মেডিকেল বোর্ডও মনে করেছিল যে তাঁর বিমান ভ্রমণ নিরাপদ নয়। তাই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে, এবং ভবিষ্যতেও পরিস্থিতি নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার ওপর।

বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “ম্যাডাম অতীতেও আরও কঠিন অবস্থা থেকে ফিরে এসেছেন। আমরা আশাবাদী—ইনশাআল্লাহ এবারও তিনি সুস্থ হয়ে ফিরবেন।”

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর