Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

ডেস্ক সংবাদ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ তিন দফা দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও করেছে মোবাইল ব্যবসায়ীরা।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আগারগাঁওয়ে বিটিআরসির সামনে জড়ো হন। তাঁদের উপস্থিতির কারণে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীদের তিন দফা দাবি

  1. এনইআইআর ব্যবস্থার সংস্কার

  2. মোবাইল বাজারে সিন্ডিকেট প্রথা বন্ধ

  3. বৈধভাবে মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা

সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, “আমরা বহুবার আলোচনার আবেদন করেছি, কিন্তু কোনো পক্ষই আমাদের ডাকেনি। আলোচনার সুযোগ থাকলে সমস্যা আগেই সমাধান হতে পারত। আজ দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।”

ব্যবসায়ীদের অভিযোগ—এনইআইআর চালু হলে লাখ লাখ ছোট–বড় মোবাইল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। নতুন নিয়মে বিশেষ একটি গোষ্ঠী লাভবান হতে পারে এবং বাড়তি করের কারণে গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দাম বৃদ্ধি পাবে।

সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের পরিকল্পনা করেছে। পাশাপাশি বৈধ পথে মোবাইল আমদানিতে শুল্ক কমানো এবং প্রবাসীদের আনা ফোনে বিশেষ সুবিধা দেওয়ার কথাও জানিয়েছে।

সরকারের দাবি—এনইআইআর চালু হলে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের আওতায় আসবে, ফলে অবৈধভাবে আমদানি করা ফোন নেটওয়ার্কে চালানো যাবে না।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর