Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মস্তিষ্কের জটিল রোগের কারণ হতে পারে কিছু ভিটামিনের অভাব

ডেস্ক সংবাদ

মস্তিষ্ক শরীরের সঠিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং এর সুস্থতা নিশ্চিত করতে কিছু ভিটামিন অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা বলেন, যদি মস্তিষ্কের প্রয়োজনীয় ভিটামিনের কোনো একটি অভাব ঘটে, তবে তা মস্তিষ্কের জটিল রোগের সৃষ্টি করতে পারে।

আমেরিকার স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনমেডিকেল নিউজ টুডে-এর প্রতিবেদন অনুযায়ী, ভিটামিন বি ১২ মস্তিষ্ক এবং শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিটামিনের অভাব হলে স্নায়ুর নানা জটিল রোগ হতে পারে।

ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্যমতে, শরীরে ভিটামিন, খনিজ পদার্থের মতো পুষ্টির অভাব হলে শারীরিক নানা সমস্যা দেখা দেয়, যেমন দৃষ্টিশক্তি হ্রাস, ত্বক হলুদ হয়ে যাওয়া, মুখে আলসার, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি। বিশেষ করে, ভিটামিন বি ১২-র অভাবে রক্তের পরিমাণ কমতে শুরু করে, ফলে সারা শরীরে রক্তের সঠিক সরবরাহ সম্ভব হয় না। এতে হৃদ্‌স্পন্দন বেড়ে যেতে পারে।

এছাড়া, অনেকের ধারণা যে মুখে ঘা হওয়ার কারণ ভিটামিন সি-র অভাব, তবে অনেক সময় এই সমস্যার পেছনে ভিটামিন বি ১২-র অভাবও দায়ী হতে পারে। যদি হাতের তালু বা পায়ের পাতায় জ্বালাপোড়া বা পিন ফোটার মতো অনুভূতি হয়, তাহলে তা শরীরে ভিটামিন বি ১২-র অভাবের ইঙ্গিত হতে পারে। মস্তিষ্কের স্নায়ু শুকিয়ে যাওয়া, স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়া, অ্যালঝাইমার্স এবং পার্কিনসন্সের মতো রোগও ভিটামিন বি ১২-র অভাবে হতে পারে।

এছাড়া, মস্তিষ্কের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিটামিন হলো ভিটামিন ডি। এ ছাড়াও, আয়রন এবং ওমেগা ফ্যাটি এসিডের অভাবে ব্রেইন ফগ, বিষণ্ণতা, অস্থিরতা এবং মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে।

এ জন্য, ভিটামিন ডি, আয়রন, ওমেগা ফ্যাটি এসিড এবং ভিটামিন বি ১২-র অভাব দূর করার জন্য খাদ্যাভ্যাসে প্রাণিজ প্রোটিন, দুগ্ধজাত খাবার, ডিম, বাদাম, রুটি, পাস্তা, গাঢ় সবুজ শাকসবজি এবং রঙিন ফলমূল অন্তর্ভুক্ত করা উচিত।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর