Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মালয়েশিয়ায় অভিযানে ৫ বাংলাদেশিসহ ৩২ অভিবাসী আটক

ডেস্ক সংবাদ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত সাঁড়াশি অভিযানে ৫ জন বাংলাদেশিসহ মোট ৩২ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে কুয়ালালামপুরের চৌকিট ও সেন্টুল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপী ওয়ান ইউসুফ। তিনি জানান, শহরের বিভিন্ন হটস্পটে দুই সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারির পর অভিযানটি পরিচালনা করা হয়।

প্রথম ধাপে চৌকিট এলাকার একটি হোটেল থেকে আটক করা হয় ইন্দোনেশিয়ার ১১ জন (দুই পুরুষ ও নয় নারী), পাকিস্তানের ৪ জন, বাংলাদেশের ৫ জন এবং থাইল্যান্ডের ২ জন নারীসহ মোট ২২ জন।

পরবর্তী অভিযানে সেন্টুলের চারটি দোকানে অভিযান চালিয়ে আটক করা হয় ইন্দোনেশিয়ার ৩ নারী, ভারতের ৩ পুরুষ, নেপালের ২ জন, এবং মিয়ানমার ও পাকিস্তানের একজন করে অভিবাসী।

সওপী জানান, আটক ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে। তাদের অধিকাংশই হোটেল, লন্ড্রি, ক্যাটারিং এবং স্নুকার পার্লারে কাজ করছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(গ) এবং ১৫(১)(গ) ধারায় বৈধ কাগজপত্র ছাড়া বসবাস এবং নির্ধারিত সময়ের বেশি থাকার অভিযোগে তদন্ত চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর