Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মৌলভী শরীফ উদ্দীনের বিরুদ্ধে মামলা, কারাগারে পাঠানো হয়েছে

ডেস্ক সংবাদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক মসজিদের সাবেক মুয়াজ্জিন মৌলভী শরীফ উদ্দীনের বিরুদ্ধে অবশেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার এক শিশুর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাট থানায় এ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) শরীফ উদ্দীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন কানাইঘাটের সিঙ্গারীপাড় গ্রামের বাসিন্দা শরীফ উদ্দীন। সে সময় তিনি মসজিদসংলগ্ন মক্তবে শিশুদের ধর্মীয় শিক্ষা দিতেন।

অভিযোগ অনুযায়ী, ওই সময় এক শিশুকন্যাকে মক্তবের রুম পরিষ্কারের কথা বলে একাকী ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালান শরীফ উদ্দীন। সেই লোমহর্ষক ঘটনার ভিডিওচিত্র নিজের মোবাইল ফোনে ধারণ করেন তিনি।

বহুদিন আগের সেই ভিডিও গত বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের। এরপর বৃহস্পতিবার সকালে ওসমানীনগর থানার তাজপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি তরিকুল ইসলাম বলেন, “ভাইরাল ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে শরীফ উদ্দীনকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় নানা কারণে মুখ না খুললেও ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভুক্তভোগী শিশুর পরিবার আইনের আশ্রয় নেয়। অবশেষে শিশুর বাবা নিজেই থানায় মামলা দায়ের করেন, যার ভিত্তিতে গ্রেফতার ও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর