Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

টাওয়ার হ্যামলেটসে টাউন হল ওপেন ডে শনিবার

ডেস্ক সংবাদ

টাওয়ার হ্যামলেটসের ঐতিহাসিক রয়েল লন্ডন হসপিটাল ভবনে স্থানান্তরিত নতুন টাউন হল ভবনের স্মারক ফলক উন্মোচন উপলক্ষে আগামী ২০ সেপ্টেম্বর শনিবার আয়োজিত হতে যাচ্ছে ‘টাউন হল ওপেন ডে’। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখযোগ্য এই দিনে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে ভবনের স্মারক ফলক। স্থানীয় বাসিন্দাদের জন্য এটি হবে ইতিহাস, সংস্কৃতি এবং কমিউনিটির এক মিলনমেলা।

অনুষ্ঠানে থাকবে বিশেষ ফটোগ্রাফি প্রদর্শনী, যেখানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের গত ৬০ বছরের পরিবর্তন এবং বৈচিত্র্য তুলে ধরা হবে। এছাড়া ঐতিহাসিক ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখার সুযোগ থাকবে গাইডেড ট্যুরের মাধ্যমে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থপতিদের এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাউন্সিল কর্মীদের নেতৃত্বে প্রতি ঘণ্টায় এসব ট্যুর পরিচালিত হবে।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, পারিবারিক বিনোদন ও স্থানীয় ব্যবসা ও কমিউনিটি গ্রুপের অংশগ্রহণে কমিউনিটি মার্কেটপ্লেস।
সাংস্কৃতিক আয়োজনে থাকবে সেল্টিক নৃত্য, স্টিল ব্যান্ড, ক্লেজমার সংগীত এবং বাংলা, সোমালি ও চীনা সংস্কৃতির পরিবেশনা। পার্লি কিং ও কুইনরা পরিবেশন করবেন পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী গল্প।

শিশুদের জন্য থাকবে ফেস পেইন্টিং ও বেলুন মডেলিং, আর প্রাপ্তবয়স্কদের জন্য ফিটনেস টেস্টার সেশন।

একই সপ্তাহান্তে ব্রিক লেনে অনুষ্ঠিতব্য কারি ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ ছাড়।

১৭৫৭ সালে প্রতিষ্ঠিত রয়েল লন্ডন হসপিটাল ভবনটি একসময় ছিল লন্ডনবাসীর চিকিৎসা ও জন্মের কেন্দ্রবিন্দু। এখানে কাজ করেছেন ব্রিটিশ চিকিৎসা ইতিহাসের কয়েকজন কিংবদন্তি ব্যক্তি—এনি ব্রুস্টার, এডিথ ক্যাভেল, এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন ও টমাস বার্নার্ডো।
২০১৫ সালে ভবনটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অধীনে আসে এবং ২০২৩ সালে এটিকে নতুনভাবে টাউন হল হিসেবে চালু করা হয়।

বর্তমানে এটি হোয়াইটচ্যাপেল এবং পুরো বারার উন্নয়ন ও পুনর্জাগরণের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

বারার বাসিন্দাদের এই দিন ঐতিহাসিক ভবনের অংশীদার হতে এবং টাওয়ার হ্যামলেটসের গৌরব, ঐতিহ্য ও ভবিষ্যৎকে একসঙ্গে উদযাপন করতে আমন্ত্রণ জানানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর