Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাজ্যে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আকরামুল হুসাইন

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলামের পদত্যাগের দাবিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করে তিনটি মানবাধিকার সংগঠন—ষ্ট‍্যান্ড ফর হিউম্যান রাইটস, রাইট অফ দ‍্যা পিপল এবং ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল।

বিক্ষোভকারীরা আবিদা ইসলামের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ, অভিবাসী বাংলাদেশিদের অধিকার নিয়ে উদাসীনতা এবং অতীত কর্মকাণ্ডে বিতর্কিত ভূমিকার অভিযোগ তোলেন। তারা অভিযোগ করেন যে, হাইকমিশনের মতো গুরুত্বপূর্ণ পদে এমন একজন ব্যক্তির নিয়োগ যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য হুমকির সৃষ্টি করবে।

বিক্ষোভে অংশ নেয়া মানবাধিকার কর্মী শামীম আহমেদ বলেন, “আমরা চাই এমন একজন প্রতিনিধি, যিনি প্রবাসীদের কণ্ঠস্বর হবেন এবং রাষ্ট্রের প্রতিনিধি হলেও জনগণের সমস্যা ও চাহিদার প্রতি সংবেদনশীল হবেন।”

বক্তারা আরও জানান, আবিদা ইসলামকে এই পদে বহাল রাখলে তা শুধু প্রবাসীদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি করবে না, বরং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে।

এ সময় সংগঠনগুলো তাদের দাবির সমর্থনে একটি স্মারকলিপি হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে। তারা জানিয়েছেন, যদি তাদের দাবি পূর্ণ না হয়, তবে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন এবং কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার আগেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তবে তার নিয়োগ নিয়ে প্রবাসী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর