Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে ভিসা নীতিতে কড়া শর্ত, অভিবাসী পরিবারে দুঃসংবাদ

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে অভিবাসন নিয়ন্ত্রণে নতুন কঠোর নীতির ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। নতুন নিয়ম অনুযায়ী, দক্ষ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ইংরেজি ভাষায় ‘এ-লেভেল’ (B2) সমতুল্য দক্ষতা বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিবর্তন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

নতুন নিয়মে কী থাকছে?

  • ভিসা পেতে ইংরেজিতে B2 স্তরের (এ-লেভেল মানের) দক্ষতা লাগবে।

  • নির্ভরশীল স্বামী/স্ত্রী ও প্রাপ্তবয়স্কদের জন্যও অন্তত A1 স্তরের ইংরেজি জানা বাধ্যতামূলক।

  • স্থায়ীভাবে বসবাস (সেটেলমেন্ট) করতে চাইলে B2 স্তর পর্যন্ত উত্তীর্ণ হতে হবে।

  • B2 স্তরে পৌঁছাতে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল কোর্স করতে হবে, যার খরচ কয়েক হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে।

  • এ খরচ ব্যক্তিগতভাবেই বহন করতে হবে; সরকারের পক্ষ থেকে কোনও আর্থিক সহায়তা থাকবে না।

কেন এই সিদ্ধান্ত?

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

“এই দেশ তাদেরই স্বাগত জানায় যারা ইংরেজি ভাষা শিখে জাতীয় জীবনে অবদান রাখতে প্রস্তুত। ভাষা না জানলে যুক্তরাজ্যে থাকার সুযোগও সীমিত।”

তিনি আরও জানান, যুক্তরাজ্যের নেট মাইগ্রেশন বর্তমানে ৪ লাখ ৩১ হাজার, যেটি কমিয়ে আনার লক্ষ্যেই এই কঠোর নীতি প্রণয়ন করা হয়েছে।

অভিবাসীদের শঙ্কা

ভাষা পরীক্ষায় (SELT) উত্তীর্ণ হতে খরচ হবে বেশ কয়েকশ পাউন্ড। আবার দীর্ঘমেয়াদি কোর্সে খরচ আরও অনেক বেশি। যেহেতু স্পাউস বা নির্ভরশীলরা ‘অর্থনৈতিকভাবে সক্রিয়’ নন, তাই তারা সরকারের কোনো তহবিল বা অনুদান পাবেন না।

আইনজীবীদের মত

লন্ডনের চ্যান্সেরি সলিসিটর্সের কর্ণধার ব্যারিস্টার মো. ইকবাল হোসেন বলেন,

“এই নিয়ম বাস্তবায়নে সরকারি সহায়তা না থাকলে তা অভিবাসী পরিবারগুলোর জন্য বিশাল আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে। এতে করে দক্ষ কর্মীরা পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে আনার আগ্রহ হারাতে পারেন।”

আরও কিছু পরিবর্তন:

  • নিয়োগকর্তাদের ইমিগ্রেশন স্কিলস চার্জ ৩২% বৃদ্ধি।

  • ১৮০টি স্বল্পবেতনের পেশাকে দক্ষ ভিসা প্রক্রিয়া থেকে বাদ।

  • বিদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর যুক্তরাজ্যে থাকার মেয়াদ ২ বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হয়েছে।

এই নতুন নীতিমালা প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের লাখো অভিবাসন প্রত্যাশীর জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর