Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দেয়ালে শিশুর আঁকাআঁকি? ঝকঝকে করতে জেনে নিন ৪টি সহজ টোটকা

ডেস্ক সংবাদ

ছোট শিশু থাকলেই বাড়ির দেয়ালে রং-পেনসিল বা ক্রেয়নের দাগ থাকা যেন একদম স্বাভাবিক ঘটনা। যতই আঁকার খাতা দেওয়া হোক, দেয়ালের খালি জায়গাটাই ওদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ক্যানভাস! সামনে উৎসবের মৌসুম—দেওয়াল যদি দাগে ভরা থাকে, তাহলে ঘরের সাজগোজের মেজাজটাই যেন মাটি হয়ে যায়।

তবে চিন্তার কিছু নেই। সহজ কিছু ঘরোয়া উপায়ে এই দাগগুলো সহজেই দূর করা সম্ভব। রইল এমন চারটি কার্যকর টিপস:

১. বেকিং সোডা ম্যাজিক

রান্নাঘরের তেলচিটে দেয়াল হোক বা শিশুদের মোম রঙের আঁকিবুঁকি—সব কিছুতেই দারুণ কাজ করে বেকিং সোডা। এক চামচ বেকিং সোডা সামান্য পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার একটি নরম কাপড়ে নিয়ে দাগের ওপর আলতোভাবে ঘষুন। কিছুক্ষণের মধ্যেই দাগ মিলিয়ে যাবে।

২. নন-জেল টুথপেস্ট

সাধারণ সাদা টুথপেস্ট (নন-জেল) ব্যবহার করে দাগ তুলতে পারেন খুব সহজেই। একটি নরম ব্রাশে টুথপেস্ট লাগিয়ে হালকা হাতে দাগের ওপর ঘষুন। এরপর ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন। দেয়াল হয়ে উঠবে আগের মতোই ঝকঝকে।

৩. হালকা তরল সাবান মিশ্রণ

দেয়ালের রং নষ্ট না করে দাগ তুলতে চাইলে শক্তিশালী ক্লিনারের বদলে বাসন ধোয়ার তরল সাবান ব্যবহার করুন। এক বালতি গরম পানিতে কিছুটা সাবান মিশিয়ে নিন। এবার নরম কাপড় ডুবিয়ে নিংড়ে নিয়ে আলতোভাবে দাগের ওপর ঘষুন। সহজেই দাগ উঠে যাবে।

৪. ভিনেগার ও পানি স্প্রে

গাঢ় দাগের জন্য ভিনেগার কার্যকর একটি উপায়। সাদা ভিনেগার ও পানি সমান অনুপাতে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। দাগের ওপর স্প্রে করে কয়েক মিনিট অপেক্ষা করুন, এরপর একটি নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। দাগ থাকবে না বললেই চলে।

এই ঘরোয়া উপায়গুলো যেমন নিরাপদ, তেমনই সাশ্রয়ী। উৎসবের আগে ঘরদোর পরিস্কার রাখতে এগুলো কাজে লাগাতে পারেন নিশ্চিন্তে।

সূত্র: এই সময় অনলাইন

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর