Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডনের গণপরিবহনে সাউন্ড বক্সে গান বা ভিডিও বাজালে ১০০ পাউন্ড জরিমানা: প্রয়োগ নিয়ে সংশয়

ডেস্ক সংবাদ

লন্ডনের বাস ও ট্রেনে হেডফোন ছাড়া প্রকাশ্যে মোবাইল ফোন থেকে জোরে গান বা ভিডিও বাজানোযাত্রীদের জন্য ১০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৫ হাজার টাকা) জরিমানার বিধান চালু করা হচ্ছে। অসামাজিক আচরণ ও গণপরিবহনে উচ্চশব্দ প্রতিরোধের অংশ হিসেবে এই কড়া নির্দেশ জারি করা হয়েছে। তবে বাসে এই নিয়ম বাস্তবায়নের জন্য আলাদা কোনো বিশেষ ‘বাস পুলিশ’ থাকছে না বলে স্বীকার করেছেন দেশটির এক মন্ত্রী।

নতুন নিয়ম অনুযায়ী, বাস ও ট্রেনে হেডফোন ছাড়া গান শোনা, ধূমপান বা ভেপিং করা কিংবা আবর্জনা ফেলার মতো উপদ্রবমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে। নিয়ম অমান্যকারীদের প্রাথমিক জরিমানা ১০০ পাউন্ড হলেও অপরাধের মাত্রার ভিত্তিতে তা সর্বোচ্চ ১,০০০ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে। পুরো যুক্তরাজ্যজুড়ে “শেয়ার দ্য জার্নি, নট দ্য নয়েজ” নামে এক প্রচারণাও শুরু করা হয়েছে, যার মাধ্যমে যাত্রীদের হেডফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞানবিষয়ক মন্ত্রী ক্রিস ম্যাকডোনাল্ড স্পষ্ট করেছেন যে, যুক্তরাজ্যে যেভাবে অন্যান্য আইন কার্যকর করা হয়, এই নিয়মটিও একইভাবে কার্যকর হবে। বাসে নিয়ম ভাঙার অভিযোগ পাওয়া গেলে সাধারণ আইনি প্রক্রিয়াতেই জরিমানা করা হবে। অন্যদিকে ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) জানিয়েছে, তারা ২০১৭ সাল থেকেই ‘ট্রাভেল কাইন্ড’ অভিযানের মাধ্যমে যাত্রীদের অন্যদের প্রতি বিবেচনাশীল হওয়ার অনুরোধ জানিয়ে আসছে। তবে জরিমানার ১০০ পাউন্ডের অঙ্কটি কিছুটা অতিরিক্ত বলে মনে করছেন লন্ডনের সাধারণ যাত্রীদের অনেকেই।

Print
Email

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, গোপনীয় নথিতে যা উঠে এসেছে

কেমডেন কাউন্সিলের নতুন লিডার হলেন কাউন্সিলর জেইমস স্লেটার

৫৩ বছর পর কনজারভেটিভ পার্টি ছাড়লেন প্রবীণ রাজনীতিক অ্যান্ড্রিউ বফ: ইসিএইচআর ইস্যুতে প্রার্থিতা বাতিলের প্রতিবাদ

নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (NEBTRA)-এর গৌরবময় ১০ বছর পূর্তি ও নতুন কার্যনির্বাহী কমিটির বর্ণাঢ্য অভিষেক

থেমস ওয়াটারের নিয়ন্ত্রণ নিতে সাবেক বাণিজ্যমন্ত্রী লর্ড হাটনকে চেয়ারম্যান করার পরিকল্পনা পাওনাদারদের

লন্ডনে পাতালরেল ও মহাসড়কে চরম বিপর্যয়: সিগন্যাল ত্রুটি ও দুর্ঘটনায় স্থবির যাতায়াত

সম্পর্কিত খবর