Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডনের মেয়রকে ‘নোংরা’ বললেন ট্রাম্প, স্টারমার জানালেন, ‘তিনি আমার বন্ধু’

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্য সফরের সময় আবারও লন্ডনের মেয়র সাদিক খানকে আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প সাদিক খানকে ‘নোংরা ব্যক্তি’ বলে মন্তব্য করেন। সঙ্গে সঙ্গেই স্টারমার প্রতিবাদ জানিয়ে বলেন, “তিনি আমার বন্ধু।”

এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কি সেপ্টেম্বরের নির্ধারিত রাষ্ট্রীয় সফরে লন্ডন যাবেন? জবাবে ট্রাম্প বলেন, “নিশ্চয়ই যাব, তবে আমি তোমাদের মেয়রের ভক্ত নই। তিনি খুব খারাপ কাজ করেছেন।” এরপর সাদিক খানকে ‘নোংরা ব্যক্তি’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প।

প্রধানমন্ত্রী স্টারমার সঙ্গে সঙ্গে বলেন, “তিনি কিন্তু আমার বন্ধু।” তবে ট্রাম্প তার অবস্থানে অনড় থেকে বলেন, “তবুও আমি মনে করি তিনি খুবই বাজে কাজ করেছেন। তবে আমি অবশ্যই লন্ডন যাব।”

ট্রাম্প ও সাদিক খানের মধ্যে বিরোধ বহুদিনের। রিপাবলিকান ট্রাম্প ও লেবার পার্টির সদস্য খান ২০১৬ সালে লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের নীতির সমালোচনা করে আসছেন। বিশেষ করে মুসলিম দেশের নাগরিকদের ওপর ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে খান প্রকাশ্যে প্রতিবাদ করেন। এর জবাবে ট্রাম্প তাকে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যর্থ’, ‘স্টোন কোল্ড লুজার’ এবং ‘ভীষণ বোকা’ বলে আক্রমণ করেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক পডকাস্টে খান অভিযোগ করেন, ট্রাম্প তাকে তার গায়ের রঙ ও ধর্মের জন্য লক্ষ্যবস্তু করছেন। ওই বছরের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমেরিকার মানুষ তাদের মতামত স্পষ্টভাবে জানিয়েছেন, আমাদের সেটা সম্মান করতে হবে।”

সোমবার ট্রাম্পের মন্তব্যের পর সাদিক খানের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “লন্ডন বিশ্বের অন্যতম সেরা শহর। প্রেসিডেন্ট ট্রাম্প এলে তা নিজ চোখে দেখতে পাবেন। আমাদের বৈচিত্র্য আমাদের দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি ও সমৃদ্ধির উৎস।”

Print
Email

সর্বশেষ সংবাদ

‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ

সম্পর্কিত খবর