Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লাইসেন্সবিহীন ১২ হাউসবোটকে জরিমানা টাঙ্গুয়ার হাওরে

ডেস্ক সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত ১২টি পর্যটকবাহী হাউসবোটকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে নৌ পরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ জুলাই) বিকেলে উপজেলার থানা ঘাট ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন নৌ পরিবহন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, হাওরে চলাচলকারী হাউসবোটগুলোর যথাযথ নৌ-লাইসেন্স না থাকায় এই জরিমানা করা হয়। একইসঙ্গে হাউসবোট মালিকদের দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে হাউসবোট মালিকরা অভিযানের পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ রব্বানী বলেন, “আমাদের কোনো পূর্বপ্রস্তুতির সুযোগ না দিয়ে হঠাৎ করে অভিযান চালানো হয়েছে। আগে জানালে আমরা লাইসেন্সের ব্যবস্থা করতাম। এই আচরণকে আমরা হয়রানি হিসেবে দেখছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।”

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান বলেন, “টাঙ্গুয়ার হাওরে প্রতিদিনই প্রচুর পর্যটক আসেন। নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনতেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে। অবৈধভাবে পরিচালিত কোনো নৌযান চলতে দেওয়া হবে না।”

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, নিরাপত্তা ও পর্যটন ব্যবস্থাপনা রক্ষায় প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই সময়োপযোগী হিসেবে দেখছেন। তবে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সহযোগিতার ঘাটতি দূর করার উপরও জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ

সম্পর্কিত খবর